ভিয়েনা ০৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হরমুজ প্রণালি সুরক্ষায় সামরিক শক্তি প্রয়োগের প্রস্তাবে আজ নিরাপত্তা পরিষদে ভোট ইউক্রেন যুদ্ধে নিহত সৈন্যদের অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করবে উত্তর কোরিয়া মার্কিন চাপের মুখে ২ হাজারের বেশি বন্দিকে ক্ষমার ঘোষণা কিউবার সরকারি ব্যয় সংকোচন, অফিস সময় কমানো ও সন্ধ্যা ৬টার পর মার্কেট বন্ধের সিদ্ধান্ত টানা প্রায় ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী খুলনায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক টাঙ্গাইলে হামে আক্রান্ত ৮ মাসের শিশুর মৃত্যু টাঙ্গাইলের নাগরপুরে গ্রীষ্মকালীন কৃষি প্রণোদনা বিতরণ

বিটিভির হীরক জয়ন্তীর বিশেষ নাটকে মৌ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:২৪:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
  • ৮৩ সময় দেখুন

বিনোদন ডেস্ক: মডেল ও নৃত্যশিল্পী হিসেবেই পরিচিত সাদিয়া ইসলাম মৌ। খুববেশি অভিনয় করেন না। তাকে দেখা যাবে আগামীকাল বিটিভির হীরক জয়ন্তীর বিশেষ নাটকে। সেখানে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন মৌ।

আলী ইমরানের রচনায় ‘সোনার সিন্দুক’ নামের বিশেষ এই নাটকটি প্রযোজনা করেছেন মাহবুবা ফেরদৌস। প্রচার হবে ২৫ ডিসেম্বর রাত ৯টা ৫ মিনিটে। মৌ ছাড়াও এই নাটকে অভিনয় করেছেন গোলাম কিবরিয়া, আজম খান, ফারুক আহমেদ, মাসুদ রানা মিঠু, ওবায়দুর রহমান, তাবাসসুম মিথিলা, গাউস-উল-আবেদীন, আলমগীর রহমান, দুরন্ত সাহা, অপর্ণা চৌধুরীসহ অনেকে।

নাটকের গল্প প্রসঙ্গে প্রযোজক মাহবুবা ফেরদৌস জানান, অলংকারপুরের জমিদার বাড়িটির সেই আগের জৌলুস আর নেই। জমিদার পরিবারের কেউ থাকে না এখানে। লাঠিয়াল হাশেম সর্দার লাঠি হাতে দিনরাত পাহারা দেয় এই বাড়ি। জমিদার রাজা চৌধুরীর উইল করা ট্রাস্টেই চলে গ্রামের স্কুল, মসজিদ ও মাদ্রাসা। ট্রাস্টের শর্তে আছে জমিদারি থেকে অর্জিত সম্পদের অর্ধেক পাবে শুধুমাত্র এই বংশের চরিত্রবান, শিক্ষিত সন্তানরা।

রাজা চৌধুরীর ছোট ছেলের একমাত্র সন্তান সোহেল চৌধুরী বিদেশ থেকে পড়াশুনা শেষ করে দেশে ফিরেছেন। তিনি এই জমিদার বাড়িতেই থাকতে চান। উইলের শর্ত অনুযায়ী তিনি যদি নিজেকে সৎ ও চরিত্রবান প্রমাণ করতে পারেন, তাহলেই পাবেন ট্রাস্টের টাকা ও সোনার সিন্দুক। সদ্য পরিণীতা স্ত্রীসহ সোহেল চৌধুরী জমিদার বাড়িতে এলে ট্রাস্টি বোর্ডের সভাপতিসহ গ্রামবাসী তাদের সাদরে গ্রহণ করেন। রাতে সোহেল চৌধুরীর স্ত্রী উপমা সোনার সিন্দুক খোলার জন্য অস্থির হয়ে পড়েন। সিন্দুক খুলে টাকা-পয়সা ও সোনা যাই রাখেন তাই দ্বিগুণ হয়ে যায়। উপমা নিজের চেহারা দ্বিগুণ সুন্দর করতে সিন্দুক খুলে ভিতরে ঢুকে পড়েন। কিন্তু সিন্দুক খুলে হবহু উপমার মতো দুজনকে দেখতে পেয়ে চমকে যান সোহেল!

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

হরমুজ প্রণালি সুরক্ষায় সামরিক শক্তি প্রয়োগের প্রস্তাবে আজ নিরাপত্তা পরিষদে ভোট

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিটিভির হীরক জয়ন্তীর বিশেষ নাটকে মৌ

আপডেটের সময় ১১:২৪:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪