ভিয়েনা ০৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইল মহাসড়কে পিকআপের চাপায় স্কুলছাত্রী নিহত টাঙ্গাইলে ৫ লাখ ২৪ হাজার ১৮৮ শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল লালমোহনে মা-ছেলে ক্যান্সারে আক্রান্ত ! ছেলেকে বাঁচাতে মায়ের আকুতি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০ মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে কুয়েত ও বাহরাইনে ইরানের হামলা মেসির গোলে শতভাগ জয় নিয়ে নক আউটে আর্জেন্টিনা রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান অত্যন্ত ভালো : স্বাস্থ্যমন্ত্রী স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর নির্দেশ শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

ভারতীয় দূতাবাসের সামনে অস্ট্রিয়া প্রবাসী বাংলাদেশিদের বিক্ষোভ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:২৬:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
  • ৭৭ সময় দেখুন

ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশি সহকারি হাইকমিশনে হামলার প্রতিবাদে বাংলাদেশ অস্ট্রিয়া এসোসিয়েশন এই বিক্ষোভ ও প্রতিবাদের আয়োজন করে

ভিয়েনা ডেস্কঃ বৃহস্পতিবার ( ১২ ডিসেম্বর) অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার এক নাম্বার ডিস্ট্রিক্টের কার্লসপ্লাটসের অপেরা হাউসের সন্নিকটে অবস্থিত ভারতীয় দূতাবাসের সামনে আগরতলায় উগ্র হিন্দু নাগরিকদের দ্বারা বাংলাদেশের উপ হাইকমিশনে হামলা ও ভান্গচুরের প্রতিবাদে অস্ট্রিয়া প্রবাসী বাংলাদেশিদের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ অস্ট্রিয়া এসোসিয়েশন সকাল ১১টা থেকে কয়েক ঘন্টার এই বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করে। ভিয়েনা রাজ্য পুলিশের অনুমতি নিয়ে আয়োজিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা ব্যানার, পোস্টার, এবং প্ল্যাকার্ড নিয়ে অংশগ্রহণ করেন।

বিক্ষোভ শেষে বাংলাদেশ অস্ট্রিয়া এসোসিয়েশন (সমিতি) সভাপতি সালমান কবির সোহাগ এবং সামাজিক ও রাজনৈতিক ব্যাক্তিত্ব নাজমুল আরেফিন রিকো, ভারতীয় দূতাবাসে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে বাংলাদেশি দূতাবাসে হামলার ঘটনাকে তীব্র নিন্দা জানিয়ে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে ভারত সরকারের কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

বিক্ষোভ কর্মসূচিতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সর্বস্তরের সদস্যরা উপস্থিত ছিলেন। তাঁরা ঐক্যমতে পৌঁছান যে, বাংলাদেশের সম্মান ও সার্বভৌমত্ব নিয়ে কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না। দেশবিরোধী যেকোনো কর্মকাণ্ড মোকাবেলায় বাংলাদেশ তার সকল শক্তি প্রয়োগ করবে।

এই প্রতিবাদ কর্মসূচি বাংলাদেশের প্রতি প্রবাসীদের গভীর ভালোবাসা এবং জাতীয় মর্যাদা রক্ষার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে।

কবির আহমেদ/ইবিটাইমস 

টাঙ্গাইল মহাসড়কে পিকআপের চাপায় স্কুলছাত্রী নিহত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভারতীয় দূতাবাসের সামনে অস্ট্রিয়া প্রবাসী বাংলাদেশিদের বিক্ষোভ

আপডেটের সময় ০৪:২৬:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪