ভিয়েনা ০৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সম্পর্কে সঠিক তথ্য তুলে ধরুন : প্রধান উপদেষ্টা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৩৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
  • ৬৯ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সম্পর্কে সঠিক তথ্য তুলে ধরতে ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ-এর প্রতিনিধি দলের প্রতি আহ্বান জাননিয়েছেন।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ-এর ৩০ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহাবান জানান।

প্রতিনিধি দলে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দুবাই, কানাডা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও গ্রিসের প্রতিনিধিরা ছিলেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং-এর পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।

সাক্ষাৎকালে তারা প্রধান উপদেষ্টাকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং প্রবাসীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার বিভিন্ন দাবি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। তারা প্রধান উপদেষ্টার কাছে তাদের লিখিত বক্তব্য ও দাবি পেশ করেন।

প্রতিনিধিদলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, তাদের সঙ্গে আলোচনার সুযোগ সবে শুরু হয়েছে।

প্রধান উপদেষ্টা আরো বলেন, ‘সময়ের অভাবে বেশি আলোচনা হয়নি। আমি সংক্ষিপ্ত আকারে তাদের সঙ্গে কথা শুনেছি। লিখিত চিঠি থেকে বিস্তারিত জানব। এগুলো পরে আলোচনা করা হবে।’

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সম্পর্কে সঠিক তথ্য তুলে ধরুন : প্রধান উপদেষ্টা

আপডেটের সময় ০৭:৩৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪