ভিয়েনা ০৯:২৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইল মহাসড়কে পিকআপের চাপায় স্কুলছাত্রী নিহত টাঙ্গাইলে ৫ লাখ ২৪ হাজার ১৮৮ শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল লালমোহনে মা-ছেলে ক্যান্সারে আক্রান্ত ! ছেলেকে বাঁচাতে মায়ের আকুতি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০ মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে কুয়েত ও বাহরাইনে ইরানের হামলা মেসির গোলে শতভাগ জয় নিয়ে নক আউটে আর্জেন্টিনা রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান অত্যন্ত ভালো : স্বাস্থ্যমন্ত্রী স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর নির্দেশ শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

লালমোহনে বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:০৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
  • ৬৩ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহনে মহান বিজয় দিবস, শহিদ বুদ্ধিজীবি দিবস ও ভোলা মুক্ত দিবস ২০২৪ যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর)  সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ এর সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. তৈয়বুর রহমান, থানা অফিসার ইনচার্জ মো, সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল, যুগ্ম আহবায়ক সোহেল আজিজ শাহীন, মো. ফরিদ উদ্দিনসহ বিভিন্ন দলের নেতাকর্মীগণ, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান ও উপজেলায় কর্মরত বিভিন্ন সরকারী ও বেসরকারী অফিসের কর্মকর্তাবৃন্দ।

সভায় আগামী ১০ ডিসেম্বর ভোলা জেলায় হানাদার মুক্ত দিবস, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযথ মর্যাদার মধ্যে পালন করার জন্য গৃহীত নানা কর্মসূচিগুলো তুলে ধরেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ। কর্মসূচিগুলো সুন্দরভাবে বাস্তবায়নে গঠিত কমিটি ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

টাঙ্গাইল মহাসড়কে পিকআপের চাপায় স্কুলছাত্রী নিহত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আপডেটের সময় ০৩:০৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪