ভিয়েনা ০৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ঢাকা ও চট্টগ্রামে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:১৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
  • ১০৬ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকায় চার প্লাটুন ও চট্টগ্রামে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর শাহবাগ, মৎস্যভবন ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। অন্যদিকে, চট্টগ্রাম মহানগরীতে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

গতকাল সোমবার রাতে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়। তার গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন সনাতনী জাগরণ মঞ্চের ভক্তরা। পরে তারা শাহগবাগে গিয়ে জড়ো হলে সেখান থেকে তাদের সরিয়ে দেওয়া হয়। এছাড়া চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে বহন করা প্রিজনভ্যান আদালত প্রাঙ্গণে আড়াই ঘণ্টা আটকে রাখেন তার ভক্তরা।

অন্যদিকে, গতকাল যাত্রাবাড়ী ও ডেমরা এলাকায় শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছিল।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঢাকা ও চট্টগ্রামে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

আপডেটের সময় ০১:১৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪