ভিয়েনা ১১:০৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইল মহাসড়কে পিকআপের চাপায় স্কুলছাত্রী নিহত টাঙ্গাইলে ৫ লাখ ২৪ হাজার ১৮৮ শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল লালমোহনে মা-ছেলে ক্যান্সারে আক্রান্ত ! ছেলেকে বাঁচাতে মায়ের আকুতি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০ মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে কুয়েত ও বাহরাইনে ইরানের হামলা মেসির গোলে শতভাগ জয় নিয়ে নক আউটে আর্জেন্টিনা রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান অত্যন্ত ভালো : স্বাস্থ্যমন্ত্রী স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর নির্দেশ শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় ৫ অটোরিকশা যাত্রী নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৩৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
  • ৬৩ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: বুড়িচং উপজেলার কালিকাপুর এলাকায় ট্রেনের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন, এতে আহত হয়েছেন আরো ৩ জন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম রেলপথের কালিকাপুর ক্রসিংয়ে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন বুড়িচং উপজেলার বাকশিমুল গ্রামের রফিক মিয়া, লুৎফা বেগম, সানু মিয়া, সফরজান বেগম ও সাজু মিয়া। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত তাদের পরিচয় সম্পর্কে বিস্তারিত আর কোন তথ্য পাওয়া যায়নি।

এ দিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন লাকসাম রেলওয়ে থানার উপপরিদর্শক মোস্তফা কামাল।

তিনি বলেন, এই রেলক্রসিংটা অরক্ষিত। এখানে কোন রেলগেট নেই। মূলত অটোরিকশা চালকের ভুলে এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে এসে একজনের মরদেহ পেয়েছি। বাকি মরদেহ স্বজনরা নিয়ে গেছেন।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

টাঙ্গাইল মহাসড়কে পিকআপের চাপায় স্কুলছাত্রী নিহত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় ৫ অটোরিকশা যাত্রী নিহত

আপডেটের সময় ১২:৩৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪