ভিয়েনা ০৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ভাসানীর জন্ম না হলে পাকিস্তান ও বাংলাদেশের জন্ম হতো না-কাদের সিদ্দিকী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৪৫:০৫ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
  • ৬৮ সময় দেখুন

টাঙ্গাইল প্রতিনিধিঃ কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, যে মানুষটির (মওলানা ভাসানীর) জন্ম না হলে আমরা আজকে বাংলাদেশের নাগরিক হতাম না। মওলানা ভাসানীর জন্ম না হলে এ ভুখন্ডে পাকিস্তানের জন্ম হতো না, আর পাকিস্তান না হলে বাংলাদেশের জন্ম হতো না। বাংলাদেশ না হলে আজকে আমাদের এই অবস্থা হতো না। সেই বুজুর্গ মওলানার অনাদর দেখে খুব কষ্ট লাগে, খুব খারাপ লাগে।

রোববার(১৭ নভেম্বর) সকালে টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকীতে মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বঙ্গবীর বলেন, অতি সম্প্রতি বাংলাদেশে একটা মারাত্মক পরিবর্তন হয়েছে। পরিবর্তনে মানুষ খুব আশা করেছিল, কিন্তু গত এই তিন মাসে মানুষের আশার মতো ফল পায় নাই। সাধারণ মানুষের যে উপার্জন তারা বাজারে যেতে পারছে না, স্ত্রী-পুত্র পরিবার নিয়ে ভালোভাবে খেতে পারছে না।

তিনি বলেন, যারা সরকার চালাচ্ছে তাদেরকে অনুরোধ করবো, তারা যেন দেশের মানুষের কথা বিবেচনা করেন। ক্ষমতা কারও জন্য চিরস্থায়ী নয়। যারা ছিলেন তাদের জন্য যেমন নয়, আজকে যারা এসেছেন তাদের জন্যও চিরস্থায়ী নয়। এজন্য দেশের মানুষের কথা চিন্তা করুন- দেশের মানুষকে সম্মান করুন। অতীতকে সম্মান করুন। যাদের এই দেশের জন্য অবদান আছে তাদেরকে যথাযথযোগ্য সম্মান দিয়ে রাষ্ট্র চালাবার চেষ্টা করুন। অতীতকে বর্জন করে, অস্বীকার করে, যদি কেউ পরিবর্তনের সুফল পেতে চায়- তাহলে আহাম্মকের স্বর্গে বাস করছে। দু’দিন পরে তাদেরকেও একই ফল ভোগ করতে হবে।  
বঙ্গবীর বলেন, মওলানা আব্দুল হামিদ খান ভাসানী একজন পীরে কামেল। এরকম অলি, এরকম জনগণের বন্ধু- এই উপমহাদেশে খুব কমই আছে। আমি আল্লার কাছে প্রার্থনা করি, আল্লাহ যেন তাকে বেহেস্ত নসিব করেন। মওলানা ভাসানীর ওসিলায় আল্লাহ মানুষকে শান্তিতে রাখুন।

তিনি আরও বলেন, এই দেশের মানুষ চায় গণতন্ত্র, চায় ভোটাধিকার, শেখ হাসিনার এই রকম ন্যক্কারজনক পতনের প্রধান কারণ- তিনি মানুষের ভোটাধিকারকে সম্মান করেন নাই। পরপর বেশ কয়েকবার মানুষকে সঠিকভাবে ভোট দিতে দেন নাই। যার ফল শেখ হাসিনা ভোগ করছে। দীর্ঘ সময় মানুষকে ভোটাধিকার ছাড়া রাখলে এরকমই হয়।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন যারা ক্ষমতায় আছে তাদের পরিণতি খুব ভালো হবে না- এটা আমার বিশ্বাস।  

সময় কৃষক শ্রমিক জনতা লীগের সখীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীবসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভাসানীর জন্ম না হলে পাকিস্তান ও বাংলাদেশের জন্ম হতো না-কাদের সিদ্দিকী

আপডেটের সময় ০১:৪৫:০৫ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪