ভিয়েনা ০২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইল মহাসড়কে পিকআপের চাপায় স্কুলছাত্রী নিহত টাঙ্গাইলে ৫ লাখ ২৪ হাজার ১৮৮ শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল লালমোহনে মা-ছেলে ক্যান্সারে আক্রান্ত ! ছেলেকে বাঁচাতে মায়ের আকুতি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০ মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে কুয়েত ও বাহরাইনে ইরানের হামলা মেসির গোলে শতভাগ জয় নিয়ে নক আউটে আর্জেন্টিনা রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান অত্যন্ত ভালো : স্বাস্থ্যমন্ত্রী স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর নির্দেশ শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

ইসরায়েলি ভূখণ্ডে ৮০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল হিজবুল্লাহ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:১২:৩২ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
  • ৭২ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: ইসরায়েলি ভূখণ্ডে প্রায় ৮০টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলি বাহিনীও ইরান-সমর্থিত গোষ্ঠীটির ঘাঁটিতে একাধিক হামলা চালিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, শনিবার রাত সাড়ে ৯টার দিকে হিজবুল্লাহর নিক্ষিপ্ত প্রায় ৮০টি প্রজেক্টাইল লেবানন থেকে ইসরায়েলে প্রবেশ করেছে। তবে কোনো হতহাতের তথ্য জানায়নি তারা।

মূলত গত বছরের অক্টোবরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘাত শুরু হয় ইসরায়েলের। তবে গত সেপ্টেম্বর মাস থেকে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয়। বিমান হামলার পর স্থল অভিযানও শুরু করেছে ইসরায়েল। তবে সংঘাতে লেবাননের বেসামরিক মারা যাওয়া পাশাপাশি অনেক ইসরায়েলি সেনাও নিহত হচ্ছে। হিজবুল্লাহ প্রতিরোধে প্রায় প্রতিদিনই তাদের মৃত্যুর খবর আসছে।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

টাঙ্গাইল মহাসড়কে পিকআপের চাপায় স্কুলছাত্রী নিহত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইসরায়েলি ভূখণ্ডে ৮০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল হিজবুল্লাহ

আপডেটের সময় ০৮:১২:৩২ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪