ভিয়েনা ০৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

বর্তমান সরকারের নেতৃত্বেই একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়- বিএনপি আহমেদ আযম খান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৩৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
  • ৮১ সময় দেখুন

টাঙ্গাইল প্রতিনিধিঃ বিএনপির ভাইচ চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান বলেছেন, বর্তমান অন্তবর্তীকালীন সরকারের ব্যর্থ হওয়ার সযুযোগ নেই। আমরা এই সরকারকে সমর্থন দিয়েছি এবং সমর্থন দিয়ে যাবো। এই সরকারকে সামনে রেখেই আমরা গনতন্ত্রের অগ্রযাত্রা শুরু করেছি। এই সরকারের নেতৃত্বেই একটা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চাই।

আজ শনিবার দুপুরে টাঙ্গাইল জেলা এডভোকেট বার সমিতি মিলনায়তনে জেলা জাতীয়তাবাদি মুক্তিযোদ্ধা দলের সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় আহমেদ আযম খান বলেন, আজকে সরকারের মধ্যে সমন্বয়হীনতা-সিদ্ধান্তহীনতা দেখতে পাচ্ছি। সরকারের একজন উপদেষ্ঠা এক ধরনের কথা বলেন। আরেকজন উপদেষ্ঠা আরেক ধরনের কথা বলছেন। আমরা সরকারের মধ্যে কোন সমন্বয়হীনতা দেখতে চাইনা।

সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা আপনাদের পাশে আছি। কিন্তু আপনারা যদি মনে করেন আপনাদের জন্যে অবারিত সময় তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। প্রয়োজনীয় সংস্কার করে যৌক্তিক সময়ের মধ্যেই নির্বাচনের দাবি করেন বিএনপির এই নেতা।

জাতীয়তাবাদি মুক্তিযোদ্ধা দল টাঙ্গাইল জেলা শাখার আহবায়ক এডভোকেট খালেক মন্ডলের সভাপতিত্বে দ্বি-বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখেন, বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু, কেন্দ্রিয় মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাত, সাধারন সম্পাদক সাদেক আহমেদ খান, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারন সম্পাদক এডভোকেট ফরহাম ইকবাল প্রমুখ।

শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বর্তমান সরকারের নেতৃত্বেই একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়- বিএনপি আহমেদ আযম খান

আপডেটের সময় ০১:৩৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪