ভিয়েনা ০৩:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইল মহাসড়কে পিকআপের চাপায় স্কুলছাত্রী নিহত টাঙ্গাইলে ৫ লাখ ২৪ হাজার ১৮৮ শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল লালমোহনে মা-ছেলে ক্যান্সারে আক্রান্ত ! ছেলেকে বাঁচাতে মায়ের আকুতি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০ মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে কুয়েত ও বাহরাইনে ইরানের হামলা মেসির গোলে শতভাগ জয় নিয়ে নক আউটে আর্জেন্টিনা রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান অত্যন্ত ভালো : স্বাস্থ্যমন্ত্রী স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর নির্দেশ শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শ্রীলংকার সংসদ নির্বাচনে দিশানায়েকের দলের নিরঙ্কুশ জয়

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:১৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪
  • ৭৮ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: শ্রীলংকায় আগাম সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বামপন্থি প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকের নির্বাচনি জোট ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি)। গত সেপ্টেম্বরে নতুন প্রেসিডেন্ট শপথ নেওয়ার মাত্র সাত সপ্তাহ পর বৃহস্পতিবার এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৫ নভেম্বর) দিশানায়েকের দলের জয়ের বিষয়টি নিশ্চিত করেছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

সেপ্টেম্বরে জয়ের পর দারিদ্র্য দূরীকরণ এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার নীতি অনুসরণ করার জন্য অধিকতর আইনী ক্ষমতা দিয়েছেন দিশানায়েকে। এর ফলে দেশটি আর্থিক মন্দা থেকে ঘুরে দাঁড়িয়েছে।

দশকের পর দশক ধরে পরিবারতন্ত্রের আধিপত্য চলছে শ্রীলংকার রাজনীতিতে। সেখানে অনেকটা  ‘রাজনৈতিকভাবে বহিরাগত’ দিশানায়েক, সেপ্টেম্বরে দ্বীপরাষ্ট্রটির প্রেসিডেন্ট নির্বাচনে স্বাচ্ছন্দ্যে জয়লাভ করেন।

বৃহস্পতিবারের নির্বাচনে ২২৫ আসনের মধ্যে কমপক্ষে ১০৭ টি আসন জিতেছে দিশানায়েকের দল। এতে প্রায় ৬২ শতাংশ বা ৬.৮ মিলিয়ন ভোট পেয়েছে এনপিপি।  এর ফলে, তারা পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার সীমা অতিক্রম করেছে।

তবে স্থানীয় সংবাদমাধ্যমের ধারণা, আনুপাতিক আসন বণ্টন ব্যবস্থার অধীনে আরও আসন বন্টন হলে ২২৫ সদস্যের সংসদে এনপিপির আসনের সংখ্যা ১৫০ ছাড়িয়ে যাবে।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

টাঙ্গাইল মহাসড়কে পিকআপের চাপায় স্কুলছাত্রী নিহত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শ্রীলংকার সংসদ নির্বাচনে দিশানায়েকের দলের নিরঙ্কুশ জয়

আপডেটের সময় ০১:১৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪