ভিয়েনা ০৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

নাশকতা মামলায় টাঙ্গাইলে যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেফতার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:০০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
  • ৬১ সময় দেখুন

টাঙ্গাইল প্রতিনিধিঃ নাশকতা মামলায় টাঙ্গাইলে যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। বৃহস্পতিবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৪।

গ্রেফতারকৃতরা হলেন টাঙ্গাইল সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি মামুন সিকদার (৪১), ছাত্রলীগ নেতা মমিতুল ইসলাম ওরফে প্রমি (৩০) ও সাব্বির হোসেন (৩০)।

এর আগে র‌্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল বুধবার (১৩ নভেম্বর) রাতে টাঙ্গাইল সদর উপজেলার ধুলটিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হন।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-১৪ জানায়, গত ০৪ আগস্ট সদর থানা এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণমিছিল বাহির হয়। ওই গণমিছিলে কতিপয় দুস্কৃতিকারীরা আন্দোলনরত ছাত্র-জনতার উপর হামলা করে। এতে মিছিলে অংশগ্রহনকারী মামলার বাদী লতিফ মিয়া (৩২) সহ বেশ কিছু সদস্য গুরুতর আহত হয়। এ ঘটনায় লতিফ মিয়া বাদী হয়ে সদর থানায় একটি নাশকতা মামলা দায়ের করেন। মামলা রুজুর পর র‌্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্প ছায়াতদন্ত শুরু করেন এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে কার্যক্রম শুরু করে।  পরে গতকাল তাদের গ্রেফতার করেন।

শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নাশকতা মামলায় টাঙ্গাইলে যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেফতার

আপডেটের সময় ০৩:০০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪