ভিয়েনা ০৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

লালমোহনে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩৬:০৬ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
  • ৫৪ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিতের লক্ষ্যে কর্মীদের নিয়ে ভোলার লালমোহন উপজেলায় কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার লালমোহন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দেওয়ান বাড়ির দরজায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বশির হাওলাদারের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শাখাওয়াত হোসেন শাহীন।

প্রধান অতিথির বক্তব্যে এ সময় তিনি বলেন, বিএনপি একটি জনপ্রিয় দল। স্বেরাচারী শেখ হাসিনা সরকারের নানা জুলুম, নির্যাতন এবং মামলা দিয়েও এ দলের নেতাকর্মীদের মনোবল নষ্ট করতে পারেনি। বিএনপির প্রতিটি নেতাকর্মী এখনো ঐক্যবদ্ধ-উজ্জীবিত। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি নেতাকর্মীর প্রচেষ্টায় ভোলা-৩ আসন থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক ৬বারের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) তথা বিএনপির বিজয় নিশ্চিত করতে হবে। যার জন্য এখন থেকেই সকলকে প্রস্তুত হতে হবে।

এ সময় অন্যান্যের মধ্যে লালমোহন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল গণি হাওলাদার, ইউনিয়ন বিএনপির উপদেষ্টা ম-লির সদস্য মাওলানা এরশাদ উল্যাহ, ইউনিয়ন যুবদল নেতা মো. মাহবুবুর রহমান লিটন, মো. হেলাল উদ্দিন তরী, স্বেচ্ছাসেবক দল নেতা মো. জামাল উদ্দিন হাওলাদার, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্যাহ আল-নয়ন, সদস্য সচিব মো. নাজিম উদ্দিনসহ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

আপডেটের সময় ০৬:৩৬:০৬ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪