ভিয়েনা ০৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে যুবলীগ ও আওয়ামী লীগের দুই নেতা সহ পাঁচ ব্যক্তি আটক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১১:১৯ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
  • ৫৬ সময় দেখুন
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে নাশকতা করার অভিযোগে উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য লাভলু(২৮) ও বেরীবাইদ ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সম্পাদক আব্দুল হামিদ(৪৩) এবং কৃষক হত্যার অভিযোগে অপর তিন ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-১৪। র‌্যাব-১৪’র টাঙ্গাইল ক্যাম্পের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
র‌্যাব-১৪’র টাঙ্গাইল ক্যাম্পের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী প্রেসবিজ্ঞপ্তিতে জানান, গোপণে খবর পেয়ে সিপিসি-৩ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি আব্দুল বাছেদের নেতৃত্বে একদল র‌্যাব উপজেলার ২নং বেরীবাইদ ইউনিয়নের রামকৃষ্ণবাড়ীর গ্রামে রোববার(১০ নভেম্বর) ভোরে অভিযান চালায়। অভিযানে মধুপুর থানায় মো. আব্দুর রহমান বাদি হয়ে দায়ের দায়েরকৃত নাশকতার মামলার(নং-৪, তাং-৪/৮/২৪ইং) এজাহারভুক্ত আসামি ওই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে লাভলু মিয়াকে বাড়ি থেকে আটক করা হয়। তিনি মধুপুর উপজেলা আওয়ামী যুবলীগের সক্রিয় সদস্য। এদিন একই গ্রামের আব্দুর রহমানের ছেলে মো. আব্দুল হামিদের বাড়িতে অভিযান চালিয়ে তাকেও আটক করা হয়। তিনি মধুপুর থানায় দায়েরকৃত নাশকতার মামলায় এজাহারভুক্ত আসামি ও বেরীবাইদ ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সম্পাদক।
প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, টাঙ্গাইলের সদর উপজেলার লতিফপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে কৃষক গোলাম মোস্তফা গত ৯ আগস্ট সহোদর ও ভাতিজাদের এলোপাতাড়ি ছুরিকাঘতে খুন হন। ওই ঘটনায় নিহতের ছেলে রুবেল মিয়া বাদি হয়ে সদর থানায় একটি হত্যা মামলা(নং-১০, তাং-১৬/৮/২৪ইং) দায়ের করেন। ওই হত্যা মামলার এজাহারভুক্ত আসামি নিহতের ভাই মো. জয়নাল মিয়া (৫০) ও তার দুই ছেলে রাসেল মিয়া(৩২) এবং ওয়াছেল মিয়াকে(২৫) আটক করা হয়। একই দিন ভোরে টাঙ্গাইল ক্যাম্পের অপর একটি দল র‌্যাব-১১ এর সহায়তায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার পাঠানটুলী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
টাঙ্গাইল ক্যাম্পের মিডিয়া অফিসার প্রেসবিজ্ঞপ্তিতে আরও জানান, আটককৃতদের স্ব স্ব থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
 
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 
জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে যুবলীগ ও আওয়ামী লীগের দুই নেতা সহ পাঁচ ব্যক্তি আটক

আপডেটের সময় ০৬:১১:১৯ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪