ভিয়েনা ০৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে ঘোড়ার মাংস গরুর বলে বিক্রি, গ্রেপ্তার ৪ মাভাবিপ্রবিতে প্রথমবারের মতো ৩ পিএইচডি ডিগ্রি প্রদান রতনপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু ১২ মার্চ রাজনৈতিক হয়রানিমূলক আরো ১,২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘ফ্যামিলি কার্ড’ বিষয়ক সভা হবিগঞ্জ রতনপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত লালমোহনে ৭ লাখ টাকার অবৈধ জাল জব্দ লালমোহনে আমের মুকুলের ঘ্রানে ভরে উঠেছে বাগানগুলো টাঙ্গাইলে পুলিশের চাঁদাবাজি-সন্ত্রাস ও মাদকবিরোধী বিশেষ মহড়া

জীবনে সৎ হবার জন্য নিজের ইচ্ছা শক্তিই যথেষ্ট -জিওসি মেজর জেনারেল হুসাইন মোঃমাশীহুর রহমান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৫০:৪১ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
  • ৫৩ সময় দেখুন
টাঙ্গাইল প্রতিনিধি:  টাঙ্গাইলের ঘাটাইলে আর্মি মেডিকেল কোর সেন্টারের রিক্রুট ব্যাচ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে সেনানিবাসের শহীদ বীর উত্তম সিপাহী (জিডিএ) নুরুল হক প্যারেড গ্রাউন্ডে এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল হুসাইন মুহাম্মদ মাসীহুর রহমান। এসময় সমাপনী কুচকাওয়াজে প্যারেড কমান্ডার ছিলেন মেজর মোঃ আসাদুজ্জামান অনিক।
রিক্রুট ব্যাচ এর মধ্যে রিক্রুট হারুন-অর- রশিদ শ্রেষ্ঠ রিক্রুট, রিক্রুট মুরাদ হাসান ২য় শ্রেষ্ঠ রিক্রুট এবং রিক্রুট ফারজানা তাসনিম তিনা শ্রেষ্ঠ মহিলা রিক্রুট হওয়ার গৌরব অর্জন করেন।
অনুষ্ঠানে ১৯পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল হুসাইন মুহাম্মদ মাসীহুর রহমান,  নবীন সৈনিকদের উদ্দেশ্যে বলেন ‘মনে রেখো, জীবনে সৎ হবার জন্য তোমার ইচ্ছাই যথেষ্ট’। তিনি নবীন সৈনিকদের সততার সাথে দায়িত্ব পালন করার জন্য আহবান জানান।
এসময় সদর দপ্তর আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড (আর্টডক) এবং ঘাটাইল এরিয়ার উর্দ্ধতন সামরিক ও অসামরিক কর্মকর্তা এবং সামরিক বাহিনীর অন্যান্য সদস্যবৃন্দ  উপস্থিত ছিলেন।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস  
জনপ্রিয়

টাঙ্গাইলে ঘোড়ার মাংস গরুর বলে বিক্রি, গ্রেপ্তার ৪

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জীবনে সৎ হবার জন্য নিজের ইচ্ছা শক্তিই যথেষ্ট -জিওসি মেজর জেনারেল হুসাইন মোঃমাশীহুর রহমান

আপডেটের সময় ০২:৫০:৪১ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪