ভিয়েনা ১০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

জেলে কার্ড করানোর নামে অর্থ হাতানোর অভিযোগ গ্রাম আদালতের সহকারীর বিরুদ্ধে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:০৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
  • ৮০ সময় দেখুন
ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহনে জেলেদের নামে জেলে কার্ড করিয়ে দেয়ার নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের সহকারীর বিরুদ্ধে। ঘটনাটি উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়ন পরিষদ গ্রাম আদালতের সহকারী মো: রুবেল এর বিরুদ্ধে।
পশ্চিম চরউমেদ  ইউনিয়ন ৫নং ওয়ার্ডের আরিফ হোসেন বেল্লাল অভিযোগ করে বলেন, আমার কাছ থেকে গ্রাম আদালতের সহকারী মো: রুবেল ১৩ জন জেলের কার্ড করিয়ে দিবে বলে ২৬ হাজার টাকা নেন। জনপ্রতি ২হাজার করে টাকা তাকে প্রদান করি।
বেল্লাল আরো বলেন, টাকাগুলো আমি নিজে এবং আমার মায়ের মাধ্যমে রুবেলের কে দিয়েছি। যাদের কার্ডের জন্য টাকা দিয়ছি, তাদের নামে কার্ড না হওয়ায় টাকা ফেরত চাচ্ছেন তারা। তাই রুবেলের কাছে আমি ও মা একাধিকবার টাকা ফেরত আনার জন্য গেলেও সে এখন আর আমাদেরকে পাত্তা দেয়না।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, গ্রাম আদালতের প্রকল্পটি অনেক আগেই বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু এরপরও ইউনিয়ন পরিষদে বসে থেকে বিভিন্ন নিবন্ধন, কার্ডসহ নানা সুবিধার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছেন রুবেল।
এ বিষয়ে জানতে চাইলে পশ্চিম চরউমেদ ইউনিয়ন পরিষদ গ্রাম আদালতের সহকারী মো: রুবেল বলেন, আমি বেল্লালের কাছ থেকে কোনো টাকা নেইনি।
এদিকে বেলালের সাথে টাকা নেয়ার বিষয়ে রুবেলের কথোপকথনের একটি রেকর্ড সাংবাদিকের এসে পৌঁছেছে। যেখানে জেলে কার্ড করিয়ে দেয়ার নামে অর্থ নেয়ার বিষয়টি কথোপকথনের মধ্যে উল্লেখ রয়েছে।
জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 
জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জেলে কার্ড করানোর নামে অর্থ হাতানোর অভিযোগ গ্রাম আদালতের সহকারীর বিরুদ্ধে

আপডেটের সময় ০১:০৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪