ভিয়েনা ১০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

লালমোহনে গ্যাস ট্যাবলেট খেয়ে গৃহবধূর আত্মহত্যা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:২২:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
  • ১০০ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর সঙ্গে অভিমান করে চালের পোকা দমনের গ্যাস ট্যাবলেট খেয়ে মোসা. সালমা বেগম নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

শনিবার রাত আড়াইটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এরআগে শনিবার বিকেলে আত্মহত্যার লক্ষ্যে ঘরে থাকা গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ্য হয়ে পড়েন গৃহবধূ সালমা বেগম। তিনি উপজেলার বদরপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাজিরাবাদ এলাকার আকতার হোসেনের স্ত্রী।

ওই গৃহবধূর পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে সালমা বেগমের সঙ্গে তার স্বামী আকতার হোসেনের ঝগড়া হয়। যার কারণে অভিমান করে ঘরে থাকা চালের পোকা দমনের গ্যাস ট্যাবলেট খেয়ে নেন তিনি। এরপর তিনি বমি শুরু করলে তার ছেলে-মেয়ে এবং স্বামী মিলে তাকে সন্ধ্যার পর লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে মারা যান গৃহবধূ সালমা বেগম।

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় ওই গৃহবধূর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় অপমৃত্যুর একটি মামলা দায়ের হয়েছে।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে গ্যাস ট্যাবলেট খেয়ে গৃহবধূর আত্মহত্যা

আপডেটের সময় ১১:২২:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪