ভিয়েনা ১০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

গৃহকর্মীদের প্রতি সহিংসতা বন্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে বিএমবিএফ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৪৬:১৫ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
  • ১২৩ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: নগরে কর্মজীবী মানুষের সংখ্যা এবং শিল্পায়ন ও নগরায়ণের ফলে দিন দিন গৃহকর্মীর সংখ্যা বেড়েই চলেছে। পাশাপাশি বাড়ছে গৃহকর্মী নির্যাতনের ঘটনা। প্রায় প্রতিনিয়ত তারা গৃহকর্তা বা গৃহকর্ত্রীর অমানবিক এবং নিষ্ঠুর নির্যাতনের শিকার হচ্ছেন। গৃহকর্মী নির্যাতন একটি অপরাধ এবং স্পষ্ট মানবাধিকার লঙ্ঘন।

সম্প্রতি রাজধানীতে ১৩ বছর বয়সী কিশোরী গৃহকর্মী কল্পনা নির্যাতনের শিকার হয়েছেন। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন কল্পনাকে দেখ যায় বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন- বিএমবিএফের একটি প্রতিনিধিদল। এসময় বিএমবিএফ চেয়ারম্যান বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া কল্পনাকে আইনগত সকল ধরনের সহযোগিতা দিয়ে পাশে থাকার আশ্বাস দেন। সংস্থাটির মহাসচিব এস এম সাইফুর রহমান বলেন, এ ধরণের নির্যাতন বন্ধে সামাজিক প্রতিরোধের বিকল্প নেই। গৃহকমৃঈ নির্যাতন প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানান তিনি।

সংস্থাটির মিডিয়া ও গণসংযোগ সম্পাদক নাজমুস সাকীব সিরাজী বলেন, গৃহকর্মী নিয়ে বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ‘গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ’ নীতি প্রণয়ন করেছে। তারপরেও থেমে নেই গৃহকর্মী নির্যাতন। বরং দিন দিন তা বেড়েই চলেছে। এ ধরণের নির্যাতন বন্ধে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের কার্যক্রম চলমান থাকবে।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

গৃহকর্মীদের প্রতি সহিংসতা বন্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে বিএমবিএফ

আপডেটের সময় ০৭:৪৬:১৫ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪