ভিয়েনা ১০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে ট্রাম্পকে কেউ ভুল বুঝিয়েছে- দুদু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫০:৩৯ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
  • ৮৮ সময় দেখুন

ঝিনাইদহ প্রতিনিধি: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন,‘বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ডোনাল্ড ট্রাম্পকে কেউ ভুল বুঝিয়েছে। এ নিয়ে তাকে মিসগাউড করা হচ্ছে। কিছুদিন আগে সজীব ওয়াজেদ জয়ের লবিস্ট নিয়োগের প্রতিক্রিয়া এটা হতে পারে।’

শনিবার (২ নভেম্বর) বিকেলে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে সাবেক সংসদ সদস্য প্রয়াত মসিউর রহমানের স্মরণসভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,‘বাজারের অবস্থা খুব একটা ভালো না। সব নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে গেছে। অথচ এই সরকারের প্রথম কাজ ছিল এসব নিয়ন্ত্রণ করা।’
শামসুজ্জামান দুদু বলেন,দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও আশাব্যঞ্জক না তবে নির্বাচন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।
স্মরণসভায় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু,জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ,সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন।

শেখ ইমন/ইবিটাইমস 

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে ট্রাম্পকে কেউ ভুল বুঝিয়েছে- দুদু

আপডেটের সময় ০৫:৫০:৩৯ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪