ভিয়েনা ১০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

লালমোহনে জাতীয় সমবায় দিবস পালিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:২৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
  • ৬৬ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: বর্ণাঢ্য র‌্যালি, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, নতুন সমবায় সমিতির অনলাইন নিবন্ধন সনদপত্র প্রদান, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি মধ্য দিয়ে ভোলার লালমোহনে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। এ বছর সমবায় দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে “সমবায়ে গড়ব দেশ বৈষম্যহীন বাংলাদেশ”

শনিবার (০২ নভেম্বর)  সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের  আয়োজনে  লালমোহন  উপজেলা পরিষদের সামনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসটির শুভসূচনা করা হয়। এরপর উপজেলা পরিষদের সামনে থেকে বর্নাঢ্য র‌্যালি বের করা হয়।র‌্যালিটি উপজেলা চত্বর ঘুরে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এহসানুল হক শিপন এর সভাপতিত্বে এবং সমবায়ের সহকারী পরিদর্শক মো. মাজহারুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. আবদুল হাদী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বাবুল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর লালমোহন উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ রুহুল আমিন প্রমূখ। আলোচনা সভা শেষে লালমোহন উপজেলায় সর্বপ্রথম অনলাইনের মাধ্যমে একটি সমবায় সমিতির নিবন্ধন সনদপত্র প্রদান করা হয়।

এসময় লালমোহন উপজেলার সকল সমবায় সমিতির সভাপতি, সম্পাদক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে জাতীয় সমবায় দিবস পালিত

আপডেটের সময় ০২:২৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪