ভিয়েনা ০১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

শৈলকুপায় বিনামূল্যে ৭ হাজার ৪০ জন কৃষক পাচ্ছেন বীজ-সার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৪৪:২৯ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
  • ৬৮ সময় দেখুন

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকালে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়,২০২৪-২০২৫ অর্থবছরে রবি মৌসুমে সরিষা,গম,ভূট্টা,চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারী, অড়হড়ের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় বিনামূল্যে ৭ হাজার ৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পাচ্ছেন বীজ ও রাসায়নিক সার। পর্যায়ক্রমে তাদের মধ্যে এ প্রণোদনা বিতরণ করা হচ্ছে।

কৃষি প্রণোদনা বিতরণকালে অতিরিক্ত কৃষি কর্মকর্তা আবুল হাসনাত,সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অভিজিৎ ঘোষ,সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস সহ বিভিন্ন দপ্তর প্রধান, কৃষক ও উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শৈলকুপা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান বলেন,‘রবি মৌসুমে সরিষা,গম,ভূট্টা,চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ,মসুর,খেসারী,অড়হড়ের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা এই প্রণোদনা পাবে। এসকল ফসল চাষে কৃষি বিভাগ থেকে নানারকম পরামর্শ দেওয়া হচ্ছে।’

শেখ ইমন/ইবিটাইমস 

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শৈলকুপায় বিনামূল্যে ৭ হাজার ৪০ জন কৃষক পাচ্ছেন বীজ-সার

আপডেটের সময় ০৭:৪৪:২৯ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪