ভিয়েনা ০২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

লালমোহনে অটোরিকশার ধাক্কায় ৫বছরের শিশু নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৩২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪
  • ৬৪ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় অটোরিকশার ধাক্কায় মোসা. জান্নাত বেগম নামে ৫ বছরের এক শিশু নিহত হয়েছে।

শুক্রবার দুপুরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ভোলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ওই শিশুকে মৃত ঘোষণা করেন। নিহত শিশু জান্নাত বেগম উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অহিউদ্দিনের মেয়ে।

জানা গেছে, শুক্রবার সকালের দিকে বাড়িতে খেলছিল শিশু জান্নাত বেগম। এ সময় খেলার ছলে দৌঁড়ে রাস্তার ওপর চলে যায় সে। তখন দ্রুত গতির একটি অটোরিকশা শিশু জান্নাতকে স্বজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় সে।

পরে স্থানীয়দের সহযোগিতায় স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানের কর্তব্যরত চিকিৎসক জান্নাতের শারীরিক অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে রেফার্ড করেন। ভোলা সদর হাসপাতালে নিলে সেখানের কর্তব্যরত চিকিৎসক শিশু জান্নাত বেগমকে মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে লালমোহন থানার ওসি আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় সড়ক আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস  

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে অটোরিকশার ধাক্কায় ৫বছরের শিশু নিহত

আপডেটের সময় ০৭:৩২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪