ভিয়েনা ০২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে সমিতির কোটি কোটি টাকা হাতিয়ে পালিয়েছেন আ’লীগ নেতা বড়মনি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:২৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
  • ৪৩ সময় দেখুন
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের বাস-কোচ-মিনিবাস মালিক সমিতিকে দলীয় কার্যালয়ের ন্যায় ব্যবহার করে সাধারণ পরিবহণ শ্রমিক ও মালিকদের কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়েছেন সমিতির মহাসচিব ও আওয়ামীলীগ নেতা গোলাম কিবরিয়া বড়মনি।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু ভিআইপি অডিটরিয়ামে সংবাদ সম্মেলনে পরিবহণ মালিকরা ওই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মালিক সমিতির সাবেক ক্রীড়া সম্পাদক শফিকুর রহমান খান শফিক বলেন, আনন্দ ভ্রমণের নামে ৫০ টাকার কুপন ছাপিয়ে প্রতিদিন গাড়ি থেকে টাকা উঠানো হয়েছে। সেই টাকা থেকে ৪০ টাকা ভ্রমণ খরচ দেখিয়ে ১০ টাকা করে তার নিজের পকেটে নিয়েছেন।
তিনি বলেন, ২০১৩ সালের আগে টাঙ্গাইল জেলা বাস মালিক সমিতি ও টাঙ্গাইল জেলা লাক্সারি মিনিবাস মালিক সমিতি নামে দুটি আলাদা সমিতির নামে শ্রম
মন্ত্রণালয়ের রেজিস্ট্রেশন ছিল। সে সময় আওয়ামী লীগের দলীয় প্রভাব খাটিয়ে শহর আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া বড়মনি ও তার ভাই সাবেক এমপি তানভীর হাসান ছোট মনির দুটি সমিতিকে একত্রিকরণ করেন এবং মহাসচিব পদে আসীন হয়ে আওয়ামী রাজত্ব কায়েম করার প্রয়াস পান।
সর্বশেষ ২০২২ সালের ২৬ফেব্রুয়ারি জেলা শিল্পকলা একাডেমিতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের আওয়ামীলীগ নেতা গোলাম কিবরিয়া বড়মনিকে জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব করে অবৈধভাবে নতুন কমিটি গঠন করে দেন। যা আজও বহাল রয়েছে। জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড়মনি ছাত্র হত্যা ও একাধিক ধর্ষণ মামলার অভিযুক্ত আসামি।
লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে বড় মনি ছাত্রদের ওপর প্রকাশ্যে গুলি ছুঁঁঁড়েন। আমরা দলীয়করণকৃত কমিটি বিলুপ্ত করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় গঠিত একটি কমিটি চাই। বড় মনি ও ওই কমিটির নেতারা মোট ৮১ লাখ টাকা আত্মসাৎ করেছেন- আমরা মালিকরা ওই টাকা ফেরত চাই।
ওই সংবাদ সম্মেলনে বাস কোচ মালিক সমিতির সাধারণ মালিকরা সহ বিভিন্ন প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 
জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে সমিতির কোটি কোটি টাকা হাতিয়ে পালিয়েছেন আ’লীগ নেতা বড়মনি

আপডেটের সময় ০৩:২৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪