ভিয়েনা ০৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে যুবক নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:১৭:২৬ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪
  • ৭৭ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধিঃ  হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে পাভেল মিয়া (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত পাভেল শায়েস্তাগঞ্জ উপজেলার বিরামচর গ্রামের আব্দুল মন্নানের ছেলে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে জেলার শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন এলাকার ঢাকা-সিলেট-চট্টগ্রাম রেলপথে শ্রীমঙ্গলগামী মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়।

এর সত্যতা নিশ্চিত করে জংশনের স্টেশন মাস্টার গৌর প্রসাদ দাশ পলাশ বলেন- পাভেল মিয়াসহ দুইজন মালবাহী ট্রেনের একটি বগীতে ছিলেন। হঠাৎ তারা লাফ দিয়ে ট্রেন থেকে নামেন। এ সময় পাভেল ট্রেনের নিচে কাটা পড়ে মারা যায়।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।

মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস  

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে যুবক নিহত

আপডেটের সময় ১২:১৭:২৬ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪