ভিয়েনা ০৫:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ভোলায় অভিযান চালিয়ে ড্রেজার ও বাল্কহেডসহ আটক ১৫

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:২০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪
  • ৬৩ সময় দেখুন

ভোলা প্রতিনিধি: ভোলার তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ড্রেজার ও বাল্কহেডসহ ১৫ জনকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।
সোমবার(৩০ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত ভোলা সদর উপজেলার চটকিমারা টাওয়ার এলাকা সংলগ্ন তেঁতুলিয়া নদী থেকে তাদেরকে আটক করা হয়েছে।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. এইচ এম এম হারুন-অর রশীদ জানান, নদীতে নিয়মিত অভিযানের অংশ হিসাবে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা সোমবার দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোলা সদর উপজেলার চটকিমারা টাওয়ার এলাকা সংলগ্ন তেঁতুলিয়া নদীতে অভিযান চালায়।

এ সময় ড্রেজার ও বাল্কহেড দিয়ে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের অভিযোগে ওই এলাকা থেকে কোস্টগার্ডের সদস্যরা ৩টি ড্রেজার ও ৭টি বাল্কহেডসহ ১৫ জনকে আটক করেছে।

তিনি আরও জানান, জব্দকৃত ড্রেজার ও বল্কহেড এবং আটককৃতদের ভ্রাম্যমান আদালতের কাছে সোপর্দ করা হলে ভ্রাম্যমান আদালতের বিচারক ভোলা সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) রহমত উল্লাহ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ড্রেজার প্রতি ২০ হাজার টাকা ও বাল্কহেড প্রতি ৩০ হাজার টাকা করে মোট ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করে আটককৃত ড্রেজার ও বাল্কহেড ছেড়ে দেন।

মেঘনা ও তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কোস্টগার্ডের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান কোস্টগার্ড দক্ষিণ জোনের এ মিডিয়া কর্মকর্তা।

মনজুর রহমান/ইবিটাইমস 

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় অভিযান চালিয়ে ড্রেজার ও বাল্কহেডসহ আটক ১৫

আপডেটের সময় ০৮:২০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪