ভিয়েনা ০৫:১৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প: ইরানকে আলোচনার জন্য সময় দেওয়ার ঘোষণা ভেনেজুয়েলার কারাগারে দাঙ্গায় নিহত ৫ সৌদি আরবে পৌঁছেছেন ২৩,৩৭২ জন হজযাত্রী সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ কানাডার সাসকাচোয়ান প্রদেশের সঙ্গে বহুমুখী জ্বালানি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী ডান হাত হারিয়ে বাঁ হাতে পরীক্ষা দিচ্ছে রেজভী সংরক্ষিত নারী আসনে নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন ৫৩ জন বর্তমান সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৯০.৬৬ মিলিয়ন ডলার : অর্থমন্ত্রী

হবিগঞ্জে জায়গা নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত অন্তত অর্ধশতাধিক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৪৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
  • ৪১ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবল উপজেলার বাবনাকান্দি গ্রামে জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ওয়াহিদ মিয়া (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত ওয়াহিদ মিয়া ওই গ্রামের ইছাক উল্লাহর পুত্র। এ ঘটনায় আহত হয়েছে আরো । অন্তত অর্ধশতাধিক সকাল সাড়ে ৯ টার দিকে বাবনাকান্দি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে বাহুবল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের আরাজু মিয়ার সাথে একই গ্রামের মোশাহিদ মিয়াসহ তার লোকজনের দীর্ঘদিন যাবত জায়গা জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জেরধরে সকালে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘন্টা ব্যাপী চলা সংঘর্ষে ওয়াহিদ মিয়া নামে এক নিহত হয় এবং আহত হয় আরো অন্তত অর্ধশতাধিক।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ও জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এদিকে, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।

বাহুবল মডেল থানার (ওসি) মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস 

জনপ্রিয়

নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জে জায়গা নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত অন্তত অর্ধশতাধিক

আপডেটের সময় ০১:৪৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪