ভিয়েনা ১১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

লালমোহনে জামায়াতে ইসলামীর ব্যবসায়ীক ফোরামের উপজেলা ও পৌরসভা কমিটি গঠন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:১৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
  • ৮৫ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগি সংগঠন ব্যবসায়িক ফোরামের লালমোহন উপজেলা ও পৌরসভা কমিটির গঠন করা হয়েছে।

মঙ্গলবার সকালে লালমোহনের চাইনিজ রেস্টুরেন্ট ফুড প্যালেসে লালমোহন উপজেলা পর্যায়ে হাসান স্টোরের মালিক এম, এ হাসানকে সভাপতি ও সোলায়মান জমাদারকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এছাড়াও পৌরসভা পর্যায়ে টপটেন টেইলার্সের মালিক আবু সাঈদকে সভাপতি ও আলহেরা কম্পিউটারের মালিক আব্দুল মোতালেবকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট পৌরসভা কমিটির নাম ঘোষণা করা হয়।

কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।ব্যবসায়িক ফোরামের উপজেলার প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফোরামের জেলা সভাপতি আব্দুস সালাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক মেহেদী হাসান সুমন, উপদেষ্টা পরিষদের সদস্য মাওলানা মোঃ রুহুল আমিন, পৌরসভার উপদেষ্টা  মাওলানা সাইফুল ইসলাম, উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা পেশাজীবী পরিষদের সমন্বয়কারী আজিম উদ্দিন খান।

অনুষ্ঠানে লালমোহন পৌরসভার বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধি ও মালিকগণ উপস্থিত ছিলেন। আলোচনায় বক্তরা সৎ ব্যবসায়ীদের গুণাবলী ও মর্যাদা বিষয়ে আলোচনা করেন। এছাড়াও সংগঠনের মাধ্যমে সৎ ব্যবসায়ী গড়ে তোলার জন্য বিশেষ গুরুত্বারোপ করা হয়।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে জামায়াতে ইসলামীর ব্যবসায়ীক ফোরামের উপজেলা ও পৌরসভা কমিটি গঠন

আপডেটের সময় ০৮:১৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪