ভিয়েনা ১২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩ সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা : প্রতিমন্ত্রীর টুকু রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয় বসনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ডের জয়

১০ম গ্রেডের দাবিতে শৈলকুপায় প্রাথমিক সহকারি শিক্ষকদের মানববন্ধন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:১৫:১১ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
  • ৫৭ সময় দেখুন
ঝিনাইদহ প্রতিনিধি: ১০ম গ্রেড বাস্তবায়নে এক দফা দাবি নিয়ে সারাদেশের মতো ঝিনাইদহের শৈলকুপায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন প্রাথমিকের সহকারি শিক্ষকরা।
শনিবার বিকালে উপজেলা শহিদ মিনার চত্তরে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ব্যানার,প্লাকার্ড নিয়ে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শতাধিক সহকারী শিক্ষক-শিক্ষিকা এতে অংশ নেন। ঘন্টাব্যাপি চলা এই কর্মসূচিতে বক্তব্য দেন- সহকারি শিক্ষক ইমরুল সাহেদ বাধন,রাশিদুল ইসলাম,আলামিন হোসেন,সৈকত রায়হান,জাহাঙ্গীর আলম,আলম হোসেন প্রমুখ।

মানববন্ধনে সহকারী শিক্ষকরা বলেন,‘প্রধান শিক্ষকের পরের ধাপেই সহকারী শিক্ষকদের বেতন নির্ধারণ করতে হবে। যতদিন পর্যন্ত দাবি মেনে নেয়া না হবে, ততদিন আন্দোলন চলবে। শিক্ষক হচ্ছেন মানুষ গড়ার কারিগর। তারা চাকুরি জীবনে তৃতীয় শ্রেণির কর্মচারীর গ্রেডে বেতনভাতা গ্রহণ করে থাকেন। সব মিলিয়ে একজন প্রাথমিক স্কুলের সহকারি শিক্ষক ১৯ হাজার ৩০০ টাকা পেয়ে থাকেন। এই বেতনে পরিবার পরিজন নিয়ে সংসার চালানো সম্ভব নয়। তারা ১০ম গ্রেডে বেতনভাতা প্রদানের দাবি করেন। বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল হিসেবে এই সরকার এখন ক্ষমতায়। আমরা আমাদের দাবি পূরণের ব্যাপারে সদয় দৃষ্টি কামনা করছি।

আমরা যে বেতনভাতা পেয়ে বাকি সেই বেতনে বর্তমান বাজারে ১৫দিন সংসার খরচ চলে। পরিবারের চাহিদার বোঝা মাথায় নিয়ে আমাদের স্কুলে আসতে হয়। শিক্ষার্থীদের ক্লাস করাতে হয়। পরিবারের চাহিদা পূরণের চাপ মাথায় নিয়ে বিদ্যালয়ে এসে ছাত্রদের মেধা বিকাশে ক্ষেত্রে ভালো ভূমিকা রাখা কঠিন। ১০ম গ্রেডে বেতনভাতা দেয়া হলে প্রতি মাসে ২৬ হাজার টাকা করে পেতে পারি। আমাদের কষ্টের জীবনের আকৃতি সদাশয় সরকার মেনে নেবেন বলে আমরা আশা করি।’

শেখ ইমন/ইবিটাইমস 

হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

১০ম গ্রেডের দাবিতে শৈলকুপায় প্রাথমিক সহকারি শিক্ষকদের মানববন্ধন

আপডেটের সময় ০৪:১৫:১১ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪