ভিয়েনা ০৮:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ভোলায় আগ্নেয়াস্ত্রসহ ইউপি চেয়ারম্যান ও তার ছেলে আটক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:৪৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
  • ৮৫ সময় দেখুন

ভোলা প্রতিনিধি: ভোলায় আগ্নেয়াস্ত্রসহ ইউপি চেয়ারম্যান ও তার ছেলেকে আটক করেছে যৌথ বাহিনী। এসময় তাদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও ১০টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) ভোররাতে শহরের আবহাওয়া অফিস রোড এলাকার মিয়াজী বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান একে এম নাছির উদ্দিন নান্নু (৬২) ও তার ছেলে মো. আরিফ (৩৩)।

বেলা ১১টার দিকে ভোলা সদরের খেয়াঘাট সংলগ্ন এলাকায় কোস্টগার্ড দক্ষিণ জোনের কার্যালয়ে এক সংসাদ সম্মেলনে কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার অপারেশন লে. সাব্বির আহমেদ জানান, একে এম নাছির উদ্দিন নান্নুর নেতৃত্বে মদনপুর ইউনিয়নের চাঁদাবাজি, জমি দখলসহ বিভিন্ন অপকর্ম পরিচালিত হয়ে আসছিল। এ বিষয়ে ভুক্তভোগীরা কোস্টগার্ডকে জানালে নান্নু বাহিনী তাদের প্রাণনাশকের হুমকি দেয়।গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ভোলা পৌর এলাকার আবহাওয়া অফিস রোডের মিয়াজী বাড়িতে কোস্টগার্ড, নৌ বাহিনী ও পুলিশের একটি দল যৌথ অভিযান পরিচালনা করে। এসময় দুটি আগ্নেয়াস্ত্র ও ১০টি দেশীয় অস্ত্রসহ একেএম নাছির উদ্দিন নান্নু ও তার ছেলেকে আটক করা হয়।

এদিকে একই দিন বিকেলে নৌবাহিনী পৃথক আরেকটি সংবাদ সম্মেলনে জানায়, জেলার দৌলতখান উপজেলার ঘুইংগার হাট এলাকা থেকে চাঁন মিয়া নামের এক মাদক কারবারিকে ১৫৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করে।

মনজুর রহমান/ইবিটাইমস 

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় আগ্নেয়াস্ত্রসহ ইউপি চেয়ারম্যান ও তার ছেলে আটক

আপডেটের সময় ০৯:৪৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪