ভিয়েনা ১০:১৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প: ইরানকে আলোচনার জন্য সময় দেওয়ার ঘোষণা ভেনেজুয়েলার কারাগারে দাঙ্গায় নিহত ৫ সৌদি আরবে পৌঁছেছেন ২৩,৩৭২ জন হজযাত্রী সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ কানাডার সাসকাচোয়ান প্রদেশের সঙ্গে বহুমুখী জ্বালানি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী ডান হাত হারিয়ে বাঁ হাতে পরীক্ষা দিচ্ছে রেজভী সংরক্ষিত নারী আসনে নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন ৫৩ জন বর্তমান সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৯০.৬৬ মিলিয়ন ডলার : অর্থমন্ত্রী

লালমোহনে ব্যবসায়ীর বসতঘর থেকে স্মার্টফোন, টাকা ও স্বর্ণালঙ্কার চুরি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:০৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
  • ৩৯ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় খাবারের সঙ্গে নেশাদ্রব্য মিশিয়ে ব্যবসায়ীর বসতঘর থেকে স্মার্টফোন, নগদ টাকা এবং স্বর্ণালঙ্কার চুরির ঘটনা ঘটেছে।

রোববার রাতে লালমোহন বাজারের সিটি কম্পিউটারের মালিক ও পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ওয়েস্টার্ণ পাড়ার বাসিন্দা মো. আরিফুর রহমানের বসতঘরে এ চুরির ঘটনা ঘটে। এ সময় চোরচক্র বিভিন্ন ব্রান্ডের সাড়ে ৪ লাখ টাকা মূল্যের ২০টি স্মার্টফোন, নগদ পৌনে ৩ লাখ টাকা এবং প্রায় ৫ ভরি ওজনের স্বর্ণালঙ্কার নিয়ে যায়।

ব্যবসায়ী আরিফুর রহমান জানান, রাতের খাবার খেয়ে পরিবারের সকলে মিলিয়ে ঘুমিয়ে পড়েন তারা। গভীর রাতের দিকে জানালার গ্রিল ভেঙে চোরচক্র ঘরের মধ্যে হানা দেয়। তারা ঘরের ভেতরে ঢুকে বিভিন্ন ব্রান্ডের বেশকিছু স্মার্টফোনের মধ্য থেকে সাড়ে ৪ লাখ টাকা মূল্যের ২০টি ফোন, নগদ পৌনে ৩ লাখ টাকা এবং প্রায় ৫ ভরি ওজনের স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। রাতের খাবারের সঙ্গে আগ থেকেই ওই চোরচক্র ওঁৎ পেতে থেকে নেশাদ্রব্য মিশিয়ে রাখায় ঘটনার সময় কিছু টের পাননি বলে ধারণা এই ব্যবসায়ীর।

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাহবুব উল আলম বলেন, এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে ব্যবসায়ীর বসতঘর থেকে স্মার্টফোন, টাকা ও স্বর্ণালঙ্কার চুরি

আপডেটের সময় ০১:০৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪