ভিয়েনা ১১:৪১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প: ইরানকে আলোচনার জন্য সময় দেওয়ার ঘোষণা ভেনেজুয়েলার কারাগারে দাঙ্গায় নিহত ৫ সৌদি আরবে পৌঁছেছেন ২৩,৩৭২ জন হজযাত্রী সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ কানাডার সাসকাচোয়ান প্রদেশের সঙ্গে বহুমুখী জ্বালানি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী ডান হাত হারিয়ে বাঁ হাতে পরীক্ষা দিচ্ছে রেজভী সংরক্ষিত নারী আসনে নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন ৫৩ জন বর্তমান সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৯০.৬৬ মিলিয়ন ডলার : অর্থমন্ত্রী

টাঙ্গাইলে প্রেমিককে বেঁধে রেখে প্রেমিকাকে পালাক্রমে ধর্ষণ, গ্রেফতার দুই

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:২৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪
  • ৫২ সময় দেখুন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে প্রেমিককে (১৮) বেঁধে রেখে প্রেমিকাকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় মঙ্গলবার ভোরে উপজেলার ব্রাক্ষ্মণবাড়ি এলাকা থেকে দুই জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার ব্রাক্ষ্মণবাড়ি হিরণবাজার এলাকার নজরুল ইসলামের ছেলে আরিফ হোসেন (২৩) ও একই এলাকার আয়নালের ছেলে রুবেল (২৩)। এ ঘটনায় মঙ্গলবার ওই নারী বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।

মামলার সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর রাত ১টার দিকে বিবাহিত ওই নারী নিজ বাড়ির পাশে রাস্তায় তার প্রেমিকের সাথে দেখা করতে যায়। এ সময় আরিফ ও রুবেল বাজার থেকে মোটরসাইকেল যোগে যাওয়ার সময় ওই নারীকে একা নির্জনে একা দেখতে পায়। তখন তাদের কথামত ওই নারী তার প্রেমিককে মোবাইল ফোন করে।  কিছুক্ষণ পর প্রেমিক উপস্থিত হয়। এ সময় তারা প্রেমিককে বেঁধে রেখে পালাক্রমে ধর্ষণ করে।

এ বিষয়টি এলাকায় জানাজানি হলে উভয় পক্ষের মধ্যে স্থানীয় মাতাব্বরগণ আপোষ মিমাংসার চেষ্টা করেও কোন সমাধান হয়নি। পরে ওই নারী নিজেই বাদি হয়ে দুজনকে আসামী করে একটি মামলা দায়ের করে।  স্বামী থাকা সত্বেও ওই নারী প্রেমিকের সাথে দেখা করতে গিয়েছিলো।

এ ব্যাপারে মধুপুর থানার ওসি মোল্লা আজিজুর রহমান বলেন, মঙ্গলবার ওই নারীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 
জনপ্রিয়

নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে প্রেমিককে বেঁধে রেখে প্রেমিকাকে পালাক্রমে ধর্ষণ, গ্রেফতার দুই

আপডেটের সময় ০৪:২৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪