ভিয়েনা ০৮:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় আহত ভ্যানচালকের মৃত্যু মহেশপুরে হাটের খাজনা আদায়ে বাধা দেওয়ার অভিযোগ ঝিনাইদহে অটোরাইস মিল নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন ঋণখেলাপি হওয়ায় শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী গুরুত্বপূর্ণ কয়েকটি সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্ত্রী গাইড বই কোম্পানীর প্রশ্নের ফাঁদে মাদরাসার শিক্ষার্থীরা ! পরীক্ষার আগেই ইউটিউবে প্রশ্ন ভোলায় ৫ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, কৃষি উপকরণ ও বৃক্ষের চারা বিতরণ ভেনেজুয়েলার দুর্গতদের পাশে দাঁড়ালেন নেইমার পপুলার ডায়াগনস্টিক সেন্টারে ভোলার মেয়ে সিমা বেগমের পদোন্নতি: নতুন দায়িত্ব গ্রহণ

পুলিশ সংস্কারে শিগগিরই কমিটি গঠন: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৩৯:২২ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪
  • ১১০ সময় দেখুন

ইবিটাইমস, ঢাকা: পুলিশ সংস্কারে শিগগিরই কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (৯ সেপ্টেম্বর) বিকালে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লাইলারের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা জানান তিনি। সাক্ষাৎকালে দুই পক্ষের মধ্যে পুলিশ সংস্কার, বন্যা পুনর্বাসনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

পুলিশ সংস্কারের বিষয়ে উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, এটি এখনো প্রাথমিক পর্যায়ে আছে। এ বিষয়ে এখনো কোনো কমিটি গঠিত হয়নি। তবে শিগগির পুলিশ সংস্কারের লক্ষ্যে প্রাথমিক কমিটি গঠন করা হবে। কোন প্রক্রিয়ায়, কীভাবে ও কাদের অন্তর্ভুক্ত করে সংস্কার করা হবে, প্রাথমিক কমিটি তা নির্ধারণ করবে।

উপদেষ্টা আরও বলেন, প্রাথমিক কমিটির সুপারিশ ও মতামত গ্রহণ করে এ প্রক্রিয়াকে এগিয়ে নেওয়া হবে ও পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করা হবে। সেসময় ইউএনডিপি ও আগ্রহী অন্যান্য দেশের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা করে তাদের মতামত ও পরামর্শ গ্রহণ করা হবে।

তিনি জানান, যেসব মতামত ও পরামর্শ বাংলাদেশের পরিপ্রেক্ষিতে সঙ্গতিপূর্ণ হবে, শুধু সেগুলোই পরবর্তী পদক্ষেপ ও বাস্তবায়নের জন্য বিবেচিত হবে।

এ বিষয়ে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি বলেন, বাংলাদেশের পুলিশ সংস্কার এমনভাবে হওয়া উচিত যেন জনগণ পুলিশের ওপর আস্থা ও বিশ্বাস অর্জন করতে পারে এবং কোনো সমালোচনা না হয়। তিনি সুশীল সমাজের প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করে জনগণের সঙ্গে আলোচনা করে মতামত নিয়ে ব্যাপক পরিসরে এ সংস্কার বাস্তবায়নের পরামর্শ দেন। এ ক্ষেত্রে জাতিসংঘ প্রয়োজনীয় কারিগরি ও আর্থিক সহযোগিতা দিতে প্রস্তুত বলেও জানান তিনি।

ঢাকা/ইবিটাইমস/এনএল/আরএন

শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় আহত ভ্যানচালকের মৃত্যু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পুলিশ সংস্কারে শিগগিরই কমিটি গঠন: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেটের সময় ০৭:৩৯:২২ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪