ভিয়েনা ০৬:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩ সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা : প্রতিমন্ত্রীর টুকু রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয় বসনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ডের জয়

টাঙ্গাইলের ঘাটাইলে পৃথক স্থান থেকে তিনজনের মরদেহ উদ্ধার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৫৬:২১ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪
  • ৬৭ সময় দেখুন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় পৃথক স্থান থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার  (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বানিয়াপাড়া, কাশতলা ভিটিবাড়ি এবং উপজেলা সদর থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়। এর মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে।

তারা হলেন- উপজেলার কাশতলা গ্রামের সাজ্জাদ হোসেন ইমন (২৮) এবং চান্দুসি গ্রামের জুলহাস উদ্দিন (৩৬)।

পুলিশ ও স্থানীয়রা জানান, টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল উপজেলার বানিয়াপাড়া এলাকায় রাস্তার পাশে এক বৃদ্ধের (৭২) মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের শরীরের বিভিন্ন জায়গায় কাটাছেঁড়ার চিহ্ন রয়েছে।

এদিকে কাশতলা ভিটিবাড়ি এলাকার একটি পুকুরের কচুরিপানার নীচ থেকে সাজ্জাদ হোসেন ইমন (২৮) নামের এক যুবকের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়। পরে দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়।

অপরদিকে দুপুর একটার দিকে উপজেলা সদরের সাবেক এক সেনা সদস্যের বাসায় সেপটি ট্যাংক পরিস্কার করার সময় জুলহাস উদ্দিন (৩৬) নামের এক শ্রমিকের মৃত্যু হয়।

এ ব্যাপারে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজল খান বলেন, বিভিন্ন ঘটনাস্থল থেকে লাশ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 
Tag :

হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলের ঘাটাইলে পৃথক স্থান থেকে তিনজনের মরদেহ উদ্ধার

আপডেটের সময় ০১:৫৬:২১ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪