ভিয়েনা ০৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প: ইরানকে আলোচনার জন্য সময় দেওয়ার ঘোষণা ভেনেজুয়েলার কারাগারে দাঙ্গায় নিহত ৫ সৌদি আরবে পৌঁছেছেন ২৩,৩৭২ জন হজযাত্রী সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ কানাডার সাসকাচোয়ান প্রদেশের সঙ্গে বহুমুখী জ্বালানি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী ডান হাত হারিয়ে বাঁ হাতে পরীক্ষা দিচ্ছে রেজভী সংরক্ষিত নারী আসনে নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন ৫৩ জন বর্তমান সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৯০.৬৬ মিলিয়ন ডলার : অর্থমন্ত্রী

হত্যা মামলায় টাঙ্গাইলের মির্জাপুর মহেড়ার সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:২৩:৪১ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪
  • ৫৪ সময় দেখুন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাদশা মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৭ সেপ্টেম্বর) রাতে থানার পাশ থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তিনি ওই ইউনিয়নের ডোকলাহাটী গ্রামের হাকিম মিয়ার ছেলে এবং মহেড়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরের সোহাগপাড়া এলাকায় গোড়াই হাইওয়ে থানার সামনে গত (৪ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হয় ইমন। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর কলেজছাত্র ইমন (১৮) মারা যান। পরে নিহত ইমনের ভাই সুমন গত (২২ আগস্ট) ১৫৭ জনের নাম উল্লেখ করে ৪০০/৫০০ জনকে অজ্ঞাত আসামী করে মির্জাপুর থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় ১০০ নম্বর আসামী বাদশা মিয়া।

নিহত ইমন গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের নলিন মন্ডল বাড়ি এলাকার জুলহাস মিয়ার ছেলে। তিনি অলোয়া মনিরুজ্জামান খান বিএম কলেজ থেকে বিগত ২০২৩ সালে এইচএসসি পাস করে হেমনগর ডিগ্রি কলেজে ভর্তি হয়েছিলো।

এ মামলায় সাবেক দুই মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ও আহসানুল ইসলাম টিটুকে আসামি করা হয়েছে। এছাড়া সাবেক সাত এমপি খান আহমেদ শুভ, তানভীর হাসান ছোট মনির, হাসান ইমাম খান সোহেল হাজারী, ছানোয়ার হোসেন, জোয়াহেরুল ইসলাম জোয়াহের, আমানুর রহমান খান রানা, অনুপম শাজাহান জয়কে আসামি করা হয়েছে। এছাড়া এই মামলায় টাঙ্গাইল সদর ও মির্জাপুর উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও মির্জাপুরের পাঁচ ইউপি চেয়ারম্যানসহ আরও ১৪৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার তদন্তকারী কমকর্তা মির্জাপুরের দেওহাটা ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সরকার ইফতে খারুল মোকাম্মেল মহেড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাদশা মিয়াকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 
জনপ্রিয়

নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হত্যা মামলায় টাঙ্গাইলের মির্জাপুর মহেড়ার সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

আপডেটের সময় ১২:২৩:৪১ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪