ভিয়েনা ০৮:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩ সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা : প্রতিমন্ত্রীর টুকু রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয় বসনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ডের জয়

টাঙ্গাইলের মির্জাপুরে নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৪৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪
  • ৬৫ সময় দেখুন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে ভাইয়ের সাথে নদীতে মাছ ধরতে গিয়ে ফাতেমা আক্তার (৮) নামে এক শিশু নিখোঁজ হওয়ার একদিন পর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে লৌহজং নদীর মির্জাপুর উপজেলার চান্দুলিয়া দস্তিরাপাড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ফাতেমা আক্তার উপজেলার বহুরিয়া ইউনিয়নের বহুরিয়া গ্রামের সাহাদত হোসেন খানের মেয়ে। সে বহুরিয়া আদর্শ নূরানী ও হাফেজিয়া মাদরাসার শিশু শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ফাতেমা তারবড় ভাই সোহান খানের সাথে মাছ ধরতে লৌহজং নদীর চান্দুলিয়া এলাকায় যায়। ফাতেমাকে নদীর পাড়ে বসিয়ে রেখে সোহান সাতার কেটে নদীর ওপারে যায়। সে সময় ফাতেমা অন্য শিশুদের সাথে খেলতে খেলতে পানিতে নেমে ডুবে যায়। এরপর তাকে আর পাওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সদস্যরা উদ্ধারে তিন ঘন্টা চেষ্টা চালিয়ে না পেয়ে উদ্ধার কাজের সমাপ্ত করেন।

শুক্রবার সকালে লৌহজং নদীর চান্দুলিয়া দস্তিরাপাড়া নামক স্থানে মাছ ধরতে গিযে স্থানীয়রা শিশুটির মরদেহ পানিতে ভাসতে দেখেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা লাশ উদ্ধার করেন বলে গনমাধ্যমকর্মী স্থানীয় বাসিন্দা ছানোয়ার হোসেন জানিয়েছেন।

শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 

হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলের মির্জাপুরে নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

আপডেটের সময় ১০:৪৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪