ভিয়েনা ০৮:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩ সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা : প্রতিমন্ত্রীর টুকু রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয় বসনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ডের জয়

শায়েস্তাগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৩২:২৫ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪
  • ১০২ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক এবং ২০২৪-২৫ অর্থবছরে প্রনোদনা কর্মসূচির আওতায় খরিফ-২ মৌসুমে কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকলাই, গ্রীষ্মকালীন পেয়াজ এবং উফশী আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় শায়েস্তাগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এই প্রনোদনা বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রনোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার মিতা।

স্বাগত বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মশিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ হোসেন, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মইনুল হাসান রতন শায়েস্তাগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মুহিন (শিপন), জনপ্রতিনিধি ও কৃষকবৃন্দ।

এসময় ১৬০ জন কৃষকের মাঝে ৫ কেজি করে উফসী আমন ধানের বীজ, ২০ কেজি সার এবং নগদ ১০০০ টাকা এবং ৭০ জন কৃষককে ৫ কেজি করে মাসকলাই বীজ, ১৫ কেজি রাসায়নিক সার বিতরণ করা হয়। এসময় ৩০ জন কৃষকের মাঝে পরবর্তীতে  ১ কেজি করে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ এবং ২০ কেজি সার বিতরন করা হবে বলে জানান।

মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস 

হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শায়েস্তাগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ

আপডেটের সময় ০২:৩২:২৫ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪