ভিয়েনা ১০:০২ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩ সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা : প্রতিমন্ত্রীর টুকু রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয় বসনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ডের জয়

লালমোহনে সঞ্চিত অর্থ পেলো ৯০ নারী কর্মী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৩১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪
  • ৫৪ সময় দেখুন

লালমোহন ভোলা প্রতিনিধি: ভোলার লালমোহনে পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ (আরইআরএমপি) প্রকল্পে কাজের পাশাপাশি নিজেদের সঞ্চিত অর্থের চেক পেয়েছেন উপজেলার ৯টি ইউনিয়নের ৯০জন নারী কর্মী। একইসাথে কাজের স্বীকৃতি স্বরুপ সনদপত্রও পেয়েছেন তারা।

বুধবার সকালে এলজিইডি লালমোহন উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীন আরইআরএমপি-০৩ শীর্ষক প্রকল্পের আওতাধীন নারী কর্মীদের মাঝে সঞ্চিত অর্থের চেক ও সনদপত্র বিতরণ করা হয়। এদিন প্রতিজনকে ১লক্ষ ১৭হাজার টাকার চেক প্রদান করা হয়। দীর্ঘ ৪বছর এ অর্থ সঞ্চয় করেছিলেন এসব নারী কর্মীরা।

এলজিইডি লালমোহন উপজেলা প্রকৌশলী রাজিব সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো তৌহিদুল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন, লালমোহন প্রেসক্লাবের সভাপতি সোহেল আজিজ শাহীন, এলজিইডি লালমোহন উপজেলার উপসহকারী প্রকৌশলী মো. মিরাজ হোসেন, নাজমুল হাসানসহ আরও অনেকে।

সালাম সেনটুু/ইবিটাইমস 

হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে সঞ্চিত অর্থ পেলো ৯০ নারী কর্মী

আপডেটের সময় ১০:৩১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪