ভিয়েনা ১০:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩ সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা : প্রতিমন্ত্রীর টুকু রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয় বসনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ডের জয়

মহেশপুর সীমান্তে সাত কোটি টাকার ‘এলএসডি’সহ ৩ চোরাকারবারী আটক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪
  • ৬২ সময় দেখুন

ঝিনাইদহ : ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে সাত কোটি টাকা মূল্যের ৭ বোতল ‘এলএসডি’ সহ ৩ চোরাকারবারীকে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবি। মঙ্গলবার (২৭ আগষ্ট) দুপুর ২টার দিকে উপজেলার কুসুমপুর সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন মহেশপুর উপজেলার স্বরুপপুর ইউপির পিপুলবাড়িয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে রিয়াজ,নড়াইল জেলার কালাচাঁদপুর গ্রামের জাফর শেখের ছেলে মোহাম্মদ ইমাম হোসেন,কক্রবাজার জেলার মহেশখালী গ্রামের শের আলীর ছেলে মোবারক আলী।

৫৮ বিজিবির উপপরিচালক মেজর মোল্লা ওবাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কুসুমপুর সীমান্ত দিয়ে ভারত থেকে লিস্যারজিক এসিডডাই থ্যলামাইড (এলএসডি) মাদকের একটি বড় চালান বাংলাদেশে পাচার করা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে কুসুমপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আব্দুস ছালামের নেতৃত্বে বিজিবির একটি টহলদল বিত্তিপাড়া গ্রামের আজাদের আম বাগানে অবস্থান নেয়। দুপুরের দিকে কয়েকজন চোরাকারবারী মাথায় বস্তা নিয়ে ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশ করে অগ্রসর হতে থাকে। বিজিবি উপস্থিতি টের পেয়ে বস্তাসহ চোরাকারবারীরা দৌড়ে পালানোর চেষ্টা কালে ৩ জনকে আটক করা হয়।

আভিযানিক দল ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে ভারত হতে অবৈধভাবে বাংলাদেশ আনা ৭ বোতল এলএসডি (প্রতি বোতল ১০০ এমএল), মোবাইল, জর্জেট শাড়ী, বিভিন্ন প্রকার কসমেটিংক, ঔষধ ও বিভিন্ন মালামাল জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ৭,৩৪,৬৯,৪০৪/-(সাত কোটি চৌত্রিশ লক্ষ ঊনসত্তর হাজার চারশত চার) টাকা। আটককৃত আসামীদেরকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে মহেশপুর থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ৫৮ বিজিবির উপপরিচালক মেজর মোল্লা ওবাইদুর রহমান ।

শেখ ইমন/ইবিটাইমস 

হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মহেশপুর সীমান্তে সাত কোটি টাকার ‘এলএসডি’সহ ৩ চোরাকারবারী আটক

আপডেটের সময় ০৬:৩৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪