ভিয়েনা ১০:৪৭ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইল সদর আসনে স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা, আহত ৭ যারা সন্ত্রাসের উপর নির্ভর করে তারা সফল হবে না – সিরিয়া ইস্যুতে প্রেসিডেন্ট এরদোগান রাশিয়া বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতি আর উত্তপ্ত করতে চাচ্ছে না আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে- মেজর হাফিজ লালমোহনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের আমীরে জামায়াতের আগমন উপলক্ষে টাঙ্গাইল সংবাদ সম্মেলন টাঙ্গাইলে পিআইবির নির্বাচনকালীন দুইদিনের কর্মশালা পণ্ড তেহরানের সঙ্গে চুক্তির ব্যাপারে আশাবাদী ট্রাম্প প্রায় দুই লক্ষ প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে সুইট এগ্রোভেট লিঃ এর বার্ষিক সেলস্ কনফারেন্স ২০২৫ অনুষ্ঠিত

নির্বাহী আদেশে তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর বিধান বাতিল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৩৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪
  • ৩২ সময় দেখুন

মো. নাসরুল্লাহ, ঢাকা: গণশুনানি ছাড়া গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো যাবে না। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) আবারও গ্যাস ও বিদ্যুতের দাম নির্ধারণের ক্ষমতা ফিরিয়ে দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ আগষ্ট) এ বিষয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন ৩৪ (ক) বিলুপ্ত করে অধ্যাদেশ জারি করার কথা জানানো হয়।

এখন থেকে এটি ‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) অধ্যাদেশ-২০২৪’ নামে অভিহিত হবে। এই আইনের ৩৪-এর ‘ক’ ধারা অনুযায়ী,‘ ট্যারিফ নির্ধারণ, পুনর্নির্ধারণ বা সমন্বয়ের ক্ষমতা সরকারের। এই ধারা বিলুপ্ত হওয়ায় এখন থেকে গণশুনানির মাধ্যমে বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণ করা হবে।

বিইআরসি’র সচিব (যুগ্মসচিব) ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান জানান, এতে করে যে কারণে রেগুলেটরি কমিশন গঠন করা হয়েছে তা পুরোপুরি কার্যকর হবে। দাম নির্ধারণের জনগণের সম্পৃক্ততা থাকবে। তাদের অভিযোগ আমলে নিয়ে দাম নির্ধারণ করার প্রক্রিয়া, সেটি আবার ফেরত এল। জনগণের ক্ষমতা আবার জনগণের কাছে ফেরত এল।

তিনি আরও বলেন, সব পর্যায়ের ভোক্তা এবং অংশীজনের সমন্বয়ে এখন থেকে শুনানি হবে। শুনানিতে তাদের পরামর্শ, মতামত, অভিযোগ আমলে নিয়ে বিদ্যুৎ জ্বালানি দাম নির্ধারণ হবে। আগে এই কার্যক্রম শেষ করতে ৯০ দিন সময় লাগতো পরে তা কমিয়ে ৬০ দিন নির্ধারণ করা হয়। সেটিকে আমরা ৩০ দিন বা আরও কম সময়ের মধ্যে নিয়ে আসার চেষ্টা করব।

গত ২২ আগস্ট উপদেষ্টা কমিটির বৈঠকে আইনটি সংশোধনের বিষয়ে সিদ্ধান্ত হয়। এর আগে ২০২২ সালের পহেলা ডিসেম্বর গণশুনানি ছাড়াই বিশেষ পরিস্থিতিতে সরাসরি জ্বালানির দাম সমন্বয় করার বিধান করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন-২০০৩ সংশোধন করে একটি অধ্যাদেশ জারি করা হয়। ২০২২ সালের ২৮ নভেম্বরে গণশুনানি ছাড়াই জ্বালানির দাম সমন্বয়ের বিধান রেখে আইন সংশোধনের অনুমোদন দেয় মন্ত্রিপরিষদ বিভাগ। পরে জাতীয় সংসদে ২০২৩ সালের ২৯ জানুয়ারি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন), বিল পাস হয়।

গত ১৮ আগস্ট বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সাংবাদিকদের বলেন, প্রয়োজন হলে আবারও বিইআরসি আয়োজিত গণশুনানির মাধ্যমে বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণ করা হবে। তিনি বলেন, বারবার বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ার কারণে মানুষের দুর্ভোগ বেড়েছে। তাই দুর্ভোগ বাড়বে এমন কোনো সিদ্ধান্ত নেয়া হবে না।

ঢাকা/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

টাঙ্গাইল সদর আসনে স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা, আহত ৭

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নির্বাহী আদেশে তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর বিধান বাতিল

আপডেটের সময় ০৮:৩৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪