ভিয়েনা ০৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস দেশে ফিরতে বাধা দিচ্ছে ভেনেজুয়েলা সরকার, অভিযোগ মাচাদোর লালমোহনে জালিয়াতির মাধ্যমে এমপিওভুক্তির চেষ্টা, অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ শেখ হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা টাঙ্গাইলে নারী হত্যার ঘটনায় হত্যাকাণ্ড আটক মোয়াজ্জিন টাঙ্গাইলে ভাতিজাকে হত্যায় চাচার মৃত্যুদণ্ড শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় আহত ভ্যানচালকের মৃত্যু মহেশপুরে হাটের খাজনা আদায়ে বাধা দেওয়ার অভিযোগ ঝিনাইদহে অটোরাইস মিল নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন

শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতের প্রতি ফখরুলের আহ্বান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:০৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪
  • ৭৪ সময় দেখুন

ইবিটাইমস, ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিকে ১৮ লাখ কোটি টাকার ঋণে আবদ্ধ করে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১১টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে দলের স্থায়ী কমিটিতে নবনিযুক্ত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও ডা. এ জেড এম জাহিদ হোসেনকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানিয়ে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, এ দেশের মানুষ শেখ হাসিনার যে অপরাধ সেটাকে খাটো করে দেখে না। গত ১৫ বছরের দুঃশাসন দেশের স্বাধীনতাকে দুর্বল করে দিয়েছে। জাতিকে ১৮ লাখ কোটি টাকার ঋণে আবদ্ধ করে গেছে। পাচার হয়েছে প্রায় ১০০ বিলিয়ন ডলার। ভারতের কাছে অনুরোধ করব, আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে অপরাধীকে বাংলাদেশ সরকারের কাছে তুলে দিন।

তিনি বলেন, ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। দুর্ভাগ্য আমাদের পার্শ্ববর্তী দেশ তাকে আশ্রয় দিয়েছে। সেখান থেকে হাসিনা বাংলাদেশের বিজয়কে নস্যাৎ করার জন্য ষড়যন্ত্র শুরু করেছে। এ ছাড়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে তাদের গণতন্ত্রের প্রতিজ্ঞাকে ভঙ্গ করেছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের একটি সরকার। তাদের প্রধান কাজ হচ্ছে নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। বিগত আওয়ামী সরকার যে জঞ্জাল সৃষ্টি করে গেছে সেটাকে পরিষ্কার করতে একটু সময় লাগবে। সেই জন্য যে সময় প্রয়োজন, তা এই দেশের জনগণ দিবে।

সরকার পতনের পর সারাদেশে যে মামলা হয়েছে সেই বিচার কার্যক্রম নিয়ে মির্জা ফখরুল বলেন, এই সরকারের মেয়াদ হয়েছে মাত্র ১১ দিন। এই কয়েক দিনে তারা যে কাজ করেছে তা প্রশংসনীয়।

ঢাকা/ইবিটাইমস/এনএল/আরএন

২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতের প্রতি ফখরুলের আহ্বান

আপডেটের সময় ১২:০৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪