ভিয়েনা ১১:১১ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩ সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা : প্রতিমন্ত্রীর টুকু রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয় বসনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ডের জয়

আন্দোলনে গুলিবিদ্ধ কলেজ ছাত্র টাঙ্গাইলের গোপালপুরের ইমনের মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৫৬:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪
  • ৬৫ সময় দেখুন

টাঙ্গাইল প্রতিনিধিঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পেটে গুলিবিদ্ধ টাঙ্গাইলের গোপালপুরের কলেজ ছাত্র ইমনের মৃত্যু হয়েছে।

রবিবার (১৮ আগস্ট) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্চা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

ইমন গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের নলিন বাজারের মৃত জুলহাস উদ্দিনের ছেলে। শিক্ষার্থী ইমন মনিরুজ্জামান খান বিএম কলেজ থেকে বিগত ২০২৩ সালে এইচএসসি পাস করেন। এরপর হেমনগর ডিগ্রি কলেজে ভর্তি হয়।

গত (৪ আগস্ট) বিকালে টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াইতে আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষের সময় পেটে গুলিবিদ্ধ হন ইমন। গুরুতর আহতাবস্থায় প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে মির্জাপুর কুমুুদিনী হাসপাতালে নেয়া হয়। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।

জানা যায়, ক্লাস সিক্সে পড়াকালে ইমনের ভ্যানচালক বাবা মারা যান। চার ভাইবোনের মধ্যে সবার বড় হওয়ায় অল্প বয়সেই সংসারের হাল ধরতে হয় তাকে। টিউশনি করে নিজের পড়াশোনার পাশাপাশি সংসার চালিয়ে ছোট তিন ভাইবোনকেও স্কুলে ভর্তি করায় ইমন। অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ইমন স্বপ্ন দেখতেন, একদিন সংসারের দুঃখ দূর করবেন।

ইমনের মা রিনা বেগম কান্না করতে করতে বলেন, বাবা-মারা যাওয়ার পর সংসারের হাল ধরেছিল ইমন। ইমনকে আন্দোলনে যেতে নিষেধ করেছিলাম, কিন্তু আমার কথা ও শোনেনি।

ইমনের মামা গোপন মন্ডল জানান, ঢাকায় জানাজা শেষে লাশ গোপালপুর গ্রামের বাড়িতে আনা হবে।

শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 

হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আন্দোলনে গুলিবিদ্ধ কলেজ ছাত্র টাঙ্গাইলের গোপালপুরের ইমনের মৃত্যু

আপডেটের সময় ১১:৫৬:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪