ভিয়েনা ০৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা নবীগঞ্জে কলেজছাত্র নিহতের ঘটনায় তিনজন গ্রেপ্তার ৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি মার্কিন অবরোধ থাকলে হরমুজ খুলবে না: ইরান সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন আজ

‘অবৈধ মেয়রের প্রবেশ নিষেধ’ সাইনবোর্ড ঝুলিয়ে মেয়রের কক্ষে তালা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫৩:১০ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪
  • ৩৯ সময় দেখুন

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজলের রুমে তালা দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। একদলীয় নির্বাচনের “অবৈধ মেয়র” আখ্যা দিয়ে রোববার বিকালে জাতীয়তাবাদী ছাত্রদলের কয়েক’শ নেতাকর্মী ঝিনাইদহ পৌরসভায় গিয়ে মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজলের কক্ষে তালা ঝুলিয়ে “অবৈধ মেয়রের প্রবেশ নিষেধ” লেখা সাইনবোর্ড ঝুলিয়ে দেয়।

এ সময় মেয়রের নেমপ্লেটটি সরিয়ে ফেলেন তারা। ছাত্র আন্দোলনে হাসিনা সরকার পতনের পর মেয়র হিজল পৌরসভায় আসতেন না। তিনি আওয়ামী লীগের দলীয় প্রার্থীকে বিপুল ভোটে হারিয়ে স্বতন্ত্র ভাবে মেয়র নির্বাচিত হলেও দলের মিছিল মিটিংয়ে সরব থাকতেন।

পৌর মেয়রের রুমে তালা ঝুলানোর বিষয়ে ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি এসএম সোমেনুজ্জামান সোমেন অভিযোগ করেন, একদলীয় নির্বাচনে মেয়র হয়ে কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল বেপরোয়া কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। পৌরসভার টেন্ডার সব তিনি এবং তার শ্যালকের নামে হাতিয়ে নিচ্ছেন। হাট বাজার বেনামে দখল করেছেন। মেয়র হিজল গোপনে বিভিন্ন পদে অবৈধভাবে নিয়োগের পায়তারা করছেন। এছাড়া তিনি জনগনের এই সম্পত্তি জাহেদী ফাউন্ডেশন বানিয়ে পৌরসভার প্রতিটি চেয়ার টেবিলে জাহেদী ফাউন্ডেশন লিখে মানুষের মাঝে বিভ্রান্ত ছড়াচ্ছেন বলে ছাত্র নেতারা অভিযোগ করেন।

এ সময় পৌরসভায় জেলা ছাত্রদলের সভাপতি এসএম সোমেনুজ্জামান সোমেন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, মাহবুব আলম মিলু, ইমরান হোসেন, ইবির ছাত্র নেতা শাহেদ আহম্মেদ, ছাত্রদল নেতা বখতিয়ার আহম্মেদ, নয়ন হাওলাদার ও আব্দুস সালাম প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।

শেখ ইমন/ইবিটাইমস 

জনপ্রিয়

ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

‘অবৈধ মেয়রের প্রবেশ নিষেধ’ সাইনবোর্ড ঝুলিয়ে মেয়রের কক্ষে তালা

আপডেটের সময় ০৬:৫৩:১০ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪