ভিয়েনা ০৮:১২ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী হবিগঞ্জে সুরমা চা বাগান থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার হবিগঞ্জের চুনারুঘাটে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট, চরম ভোগান্তি ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: স্বাস্থ্য মন্ত্রী জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি সংক্রান্ত বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন ২৯,৬৯৪ জন বাংলাদেশি হাজি পুতিনের সঙ্গে সরাসরি আলোচনার আহ্বানকে স্বাগত জানালেন মাখোঁ শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার

শিক্ষার্থী আন্দোলনে নিরাপত্তা বাহিনী অতিরিক্ত বলপ্রয়োগ করেছে: জাতিসংঘের রিপোর্ট

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:২৫:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪
  • ১৯৭ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: কোটা সংস্কার ইস্যুতে শিক্ষার্থীদের আন্দোলন মোকাবিলায় বাংলাদেশের নিরাপত্তা বাহিনী অতিরিক্ত বলপ্রয়োগ করেছিল বলে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৫ বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় ছিলেন। জুলাই মাসের শুরুর দিকে কোটা সংস্কারের আন্দোলনকে ঘিরে শুরু হওয়া বিক্ষোভটি এক পর্যায়ে শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে রূপান্তরিত হয়। ছাত্র-জনতার এ বিক্ষোভ দমনের ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে ‘অপ্রয়োজনীয়’ ও ‘মাত্রাতিরিক্ত’ বলপ্রয়োগের গুরুতর ও বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে বলে জাতিসংঘের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শুক্রবার (১৬ আগষ্ট) জাতিসংঘের প্রকাশ করা এ প্রতিবেদনে বলা হয়, ৫ আগস্ট শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে বাধ্য করা হয়। গত কয়েক সপ্তাহের এ বিক্ষোভে ৪৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়। এ সময় নিরাপত্তা বাহিনী পরিস্থিতি সামাল দেয়ার জন্য অপ্রয়োজনীয় বলপ্রয়োগ করেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, এ আন্দোলন দমনের জন্য আইনশৃঙ্ক্ষলা বাহিনী আন্দোলনকারীদের বিচারবহির্ভূত হত্যা, নির্বিচারে গ্রেপ্তার ও আটক, জোরপূর্বক গুম, নির্যাতন ও দুর্ব্যবহার এবং মতপ্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশে কঠোর নিষেধাজ্ঞা দিয়েছিল।

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঘটে যাওয়া সকল সহিংসতা তদন্তের জন্য জাতিসংঘকে আমন্ত্রণ জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শিক্ষার্থী আন্দোলনে নিরাপত্তা বাহিনী অতিরিক্ত বলপ্রয়োগ করেছে: জাতিসংঘের রিপোর্ট

আপডেটের সময় ০৮:২৫:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪