ভিয়েনা ১২:২২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩ সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা : প্রতিমন্ত্রীর টুকু রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয়

ডিসি’র বিরুদ্ধে চিকিৎসক লাঞ্ছিতের অভিযোগ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৫১:২৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪
  • ১১৮ সময় দেখুন
প্রতিনিধি প্রতিনিধি: ঝিনাইদহ জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলামের বিরুদ্ধে চক্ষু হাসপাতালের চিকিৎসক ডাঃ আব্দুল হালিমকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে চক্ষু হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে।
শনিবার দুপুরে ঝিনাইদহ চক্ষু হাসপাতাল চত্বরে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে চক্ষু হাসপাতালের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি চক্ষু হাসপাতাল চত্বর ঘুরে একই স্থানে শেষ হয়। পরে এক সমাবেশে হাসপাতাল কর্মরত চিকিৎসক,কর্মকর্তা ও কর্মচারীরা তাদের বক্তব্যে অভিযোগ করেন, হাসতাপালের সভাপতি ও জেলা প্রশাসক এস এস রফিকুল ইসলাম এবং সহকারী পরিচালক মিলন হোসেনের দুর্নীতির প্রতিবাদে গত বৃহস্পতিবার কর্মবিরতি পালন করেন তারা।
এতে ক্ষুব্ধ হয়ে জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম হাসপাতালে এসে সিনিয়র চিকিৎসক ডাঃ আব্দুল হালিমকে লাঞ্ছিত করেন। পরবর্তীতে প্রতিবাদ করলে চাকুরীচ্যুত করার হুমকিও দেয় জেলা প্রশাসক। চিকিৎসককে লাঞ্ছিত করায় জেলা প্রশাসক ও সহকারী পরিচালকের বিচার দাবী করেন তারা।
এ বিষয়ে জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলামকে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
ঝিনাইদহ/ইবিটাইমস 

জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ডিসি’র বিরুদ্ধে চিকিৎসক লাঞ্ছিতের অভিযোগ

আপডেটের সময় ০৪:৫১:২৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪