ভিয়েনা ০৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস দেশে ফিরতে বাধা দিচ্ছে ভেনেজুয়েলা সরকার, অভিযোগ মাচাদোর লালমোহনে জালিয়াতির মাধ্যমে এমপিওভুক্তির চেষ্টা, অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ শেখ হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা টাঙ্গাইলে নারী হত্যার ঘটনায় হত্যাকাণ্ড আটক মোয়াজ্জিন টাঙ্গাইলে ভাতিজাকে হত্যায় চাচার মৃত্যুদণ্ড শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় আহত ভ্যানচালকের মৃত্যু মহেশপুরে হাটের খাজনা আদায়ে বাধা দেওয়ার অভিযোগ ঝিনাইদহে অটোরাইস মিল নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন

সালমান এফ রহমান ও আনিসুল হক ১০ দিনের রিমান্ডে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:২২:২৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪
  • ৬৪ সময় দেখুন

ইবিটাইমস, ঢাকা: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৪ আগস্ট) সন্ধ্যায় তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালত এ আদেশ দেন।

এরআগে মঙ্গলবার রাজধানীর সদরঘাট থেকে আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেপ্তার করে। এরপর রাতেই তাদের ডিএমপির ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ডিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মাইনুল হাসান মঙ্গলবার জানিয়েছেন, ঢাকার নিউমার্কেট থানায় করা একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন। একজন ছাত্র এবং একজন হকার। এ ঘটনায় নিউমার্কেট থানায় দুটি হত্যা মামলা হয়েছে। এসব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা/ইবিটাইমস/এনএল/আরএন

২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সালমান এফ রহমান ও আনিসুল হক ১০ দিনের রিমান্ডে

আপডেটের সময় ০৮:২২:২৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪