ভিয়েনা ০২:৫১ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুনারুঘাটে মিলেছে গ্যাসের সন্ধান আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে পথ চলতে হবে : প্রতিমন্ত্রী টুকু মধুপুরে ছাগল উদ্ধার করতে গিয়ে চারজনের মৃত্যু জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩ সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা : প্রতিমন্ত্রীর টুকু

টাঙ্গাইলে জামায়াতের সংবাদ সম্মেলন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৩২:১১ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪
  • ৮০ সময় দেখুন

টাঙ্গাইল প্রতিনিধিঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তথা বর্তমান পরিস্থিতি নিয়ে টাঙ্গাইলে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। জেলা জামায়াত শনিবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে জামায়াতের জেলা আমীর ও কেন্দ্রীয় শুরা সদস্য আহসান হাবীব মাসুদ বলেন, এখন আমরা এক নতুন বাংলাদেশ দেখছি। বৈষম্যবিরোধী এই আন্দোলনকে কেউ ভাগ করতে পারবে না। এই আন্দোলন সকলের আন্দোলন। এই আন্দোলনকে কেউ বিতর্কিত করার দু:সাহস দেখাতে পারবে না।

আন্দোলনে অংশগ্রহনকারী তরুণদের স্যালুট জানিয়ে তিনি বলেন, আজকের তরুণরা আগামীতেও মাঠে থাকবে। ভবিষ্যতে আবার কেউ অত্যাচার নির্যাতন করতে এলে তরুণরা তা রুখে দেবে। যারা আন্দোলনকারীদের নির্যাতন করেছে, হত্যা করেছে তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।

এক প্রশ্নের জবাবে আহসান হাবীব মাসুদ বলেন, জামায়াত-শিবির সন্ত্রাসী সংগঠন নয়। বরং যারা এটা বলে তারাই সন্ত্রাসী। আমাদের কোন জনশক্তি কোথাও সন্ত্রাস করে থাকলে প্রমান দিন; আমরাই তার বিচার করব। জামায়াত শিবিরের কেউ কারো এক ইঞ্চি জমি দখল করেছে তা প্রমান করতে পারলে জামায়াত ছেড়ে দেব।

তিনি বলেন, জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা প্রতিটি থানার সামনে এবং বিভিন্ন এলাকায় মন্দিরের সামনে পাহারা বসিয়েছে; যাতে কেউ কোন আক্রমন করতে না পারে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে জামায়াতের জেলা সেক্রেটারি মো: হুমায়ুন কবীর, সাংগঠনিক সেক্রেটারি শহিদুল ইসলাম, টাঙ্গাইল শহর শাখার সভাপতি অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী ও সেক্রেটারি  সাইফুল ইসলাম এবং শিবিরের টাঙ্গাইল শহর শাখার সভাপতি মামুন আব্দুল্লাহসহ দলের অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 

চুনারুঘাটে মিলেছে গ্যাসের সন্ধান

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে জামায়াতের সংবাদ সম্মেলন

আপডেটের সময় ১২:৩২:১১ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪