ভিয়েনা ০৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস দেশে ফিরতে বাধা দিচ্ছে ভেনেজুয়েলা সরকার, অভিযোগ মাচাদোর লালমোহনে জালিয়াতির মাধ্যমে এমপিওভুক্তির চেষ্টা, অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ শেখ হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা টাঙ্গাইলে নারী হত্যার ঘটনায় হত্যাকাণ্ড আটক মোয়াজ্জিন টাঙ্গাইলে ভাতিজাকে হত্যায় চাচার মৃত্যুদণ্ড শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় আহত ভ্যানচালকের মৃত্যু মহেশপুরে হাটের খাজনা আদায়ে বাধা দেওয়ার অভিযোগ ঝিনাইদহে অটোরাইস মিল নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন

জাতীয় স্মৃতি সৌধে ও শহীদ মিনারে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:২০:০২ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪
  • ৯৬ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শুক্রবার (৯ আগষ্ট) সকালে সাভারে জাতীয় স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে দেশের স্বাধীনতা যুদ্ধের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান উপদেষ্টা সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

এ সময় তাঁর সাথে উপদেষ্টা পরিষদের নতুন সদস্যরাও উপস্থিত ছিলেন।

পরে, নব গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং অন্যান্য উপদেষ্টারা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা আন্দোলনের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
প্রথমে ড. ইউনূস পুষ্পস্তবক অর্পণ করেন এবং ভাষা আন্দোলনে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

এরপর নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের অন্যান্য উপদেষ্টারাও পুষ্পস্তবক অর্পণ করে ভাষা আন্দোলনের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।

পুষ্পস্তবক অর্পণের পর উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ বলেন, ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতির স্থিতিশীলতা নিশ্চিত করার পর আমরা মানুষের জীবন-জীবিকার উন্নয়নে মনোযোগ দিয়ে আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে কাজ করব।’

ছাত্র প্রতিনিধিদের থেকে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘ছাত্রদের আন্দোলনে বৈষম্যমূলক সরকার ব্যবস্থা ভেঙে পড়েছে। শিক্ষার্থীদের সাথে প্রতিশ্রুতি অনুযায়ী  আমরা তাদের আবেগের সাথে পুরো ব্যবস্থাটি সংস্কার করব।’ 

ডেস্ক/ইবিটাইমস/ এনএল/আরএন

২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জাতীয় স্মৃতি সৌধে ও শহীদ মিনারে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

আপডেটের সময় ০৭:২০:০২ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪