ভিয়েনা ১০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস দেশে ফিরতে বাধা দিচ্ছে ভেনেজুয়েলা সরকার, অভিযোগ মাচাদোর লালমোহনে জালিয়াতির মাধ্যমে এমপিওভুক্তির চেষ্টা, অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ শেখ হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা টাঙ্গাইলে নারী হত্যার ঘটনায় হত্যাকাণ্ড আটক মোয়াজ্জিন টাঙ্গাইলে ভাতিজাকে হত্যায় চাচার মৃত্যুদণ্ড শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় আহত ভ্যানচালকের মৃত্যু মহেশপুরে হাটের খাজনা আদায়ে বাধা দেওয়ার অভিযোগ ঝিনাইদহে অটোরাইস মিল নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন

আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই বীর সন্তান‌দের-খালেদা জিয়া

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:১৬:১৪ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪
  • ৭৪ সময় দেখুন
স্টাফ রি‌পোর্টারঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন,  আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের। যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে। শত শত শহীদদের জানাই শ্রদ্ধা।
বুধবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর একটি হাসপাতাল থেকে এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এই বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি এবং গণতন্ত্রের ধ্বংসস্তূপ থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ।
তিনি আরও বলেন, ছাত্র-তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তরুণরা যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়ন করতে মেধা, যোগ্যতা, জ্ঞানভিত্তিক এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। শোষণহীন এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।
বিএনপি চেয়ারপারসন বলেন, সব ধর্মের অধিকার নিশ্চিত করতে হবে। শান্তি, প্রগতি আর সাম্যের ভিত্তিতে আধুনিক বাংলাদেশ নির্মাণে আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি। ধ্বংস নয়, প্রতিশোধ নয় এবং প্রতিহিংসা নয়। ভালোবাসা, শান্তি এবং জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলি।
প্রসঙ্গত, খালেদা জিয়া ২০১৮ সালে গ্রেপ্তার হওয়ার আগে সর্বশেষ রাজনৈতিক সমাবেশে বক্তব্য রেখেছিলেন। এরপর থেকে তিনি আর কোনো সমাবেশে প্রকাশ্যে নেতাকর্মীদের সামনে আসতে পারেননি। দীর্ঘদিন রাজনীতি থেকে নিষ্ক্রিয় থাকার পর সম্প্রতি তিনি নির্বাহী আদেশে মুক্তি পান।
এর আগে এদিন বিকেল পৌনে ৩টায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের অস্থায়ী মঞ্চে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের কার্যক্রম শুরু হয়। এরপরই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী এবং রাজনৈতিক নেতাকর্মীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
মোঃ সো‌য়েব মেজবাহউদ্দিন/ইবিটাইমস 

২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই বীর সন্তান‌দের-খালেদা জিয়া

আপডেটের সময় ০৫:১৬:১৪ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪