ভিয়েনা ০৫:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে জমি জবরদখল চেষ্টার অভিযোগ, স্পিকারের সুদৃষ্টি কামনা এসিল্যান্ড পরিচয়ে টাকা দাবি লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মন্ত্রী মাহবুব আনাম স্বপন কালীগঞ্জে ৫টি চোরাই মটরসাইকেলসহ আটক ৩ মাছের চাহিদা পূরণে সরকার নানা কর্মসূচি গ্রহণ করেছে : টুকু মাভাবিপ্রবিতে ‘টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত টাঙ্গাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির

তেহরানে হামলায় হামাস নেতা ইসমাইল হানিয়াহ নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:১৬:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪
  • ৯৩ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: ইরানের রাজধানী তেহরানে হামলার হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়াহ নিহত হয়েছেন। বুধবার (৩১ জুলাই) সকালে তেহরানে তার বাসভবনে হামলা হলে হানিয়াহ ও তার এক দেহরক্ষী নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। খবর প্রেস টিভির।

বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, হামলার বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে আজই বিস্তারিত জানানো হবে।

সংবাদ মাধ্যমগুলো বলছে, ইরানের নতুন নির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে ছিলেন হামাস প্রধান।

হামাসের তরফ থেকেও এক বিবৃতিতে ইসমাইল হানিয়াহ নিহতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে হামাস।

তবে ইসরায়েলি সামরিক বাহিনী এ বিষয়ে এখনো কোনো বিবৃতি দেয়নি। ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের কাছ থেকেও কোনো মন্তব্য এখনো আসেনি।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

লালমোহনে জমি জবরদখল চেষ্টার অভিযোগ, স্পিকারের সুদৃষ্টি কামনা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

তেহরানে হামলায় হামাস নেতা ইসমাইল হানিয়াহ নিহত

আপডেটের সময় ১০:১৬:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪