ভিয়েনা ০৫:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশের মধ্যে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তারা গুপ্ত – সিরাজগঞ্জে তারেক রহমান হবিগঞ্জে ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন কোন ভাবেই সম্ভব নয়- মেজর হাফিজ বিএনপি ক্ষমতায় এলে আলেম ওলামাসহ প্রত্যেকে নিরাপদ থাকবে – নয়ন প্রায় ১ লাখ ৪০ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে এসেছে নির্বাচনে ১৬টি দেশ পর্যবেক্ষক পাঠাচ্ছে আধিপত্যবাদ ও দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণে জনগণ একাট্টা হয়েছে : শফিকুর রহমান ডেনমার্কের অভিবাসন নীতিতে বড় পরিবর্তন ভয়াবহ আর্থিক সংকটে জাতিসংঘ- মহাসচিব আন্তোনিও গুতেরেস নেতাকর্মীদের হ্যাঁ ভোট দিতে বললেন তারেক রহমান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজ বন্ধ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৪৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪
  • ৪২ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার (১৬ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজ ও প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

সরকারি চাকরিতে কোটাপদ্ধতি সংস্কারের দাবিতে সারাদেশে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এমন অবস্থায় শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আগামীকাল বুধবার (১৭ জুলাই) থেকে অনির্দিষ্টকালের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়।

চলমান কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে হামলা-সংঘর্ষ হয়েছে। এতে আজ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ঢাকায় দুজন, চট্টগ্রামে তিনজন ও রংপুরে একজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এসব তথ্য উত্তাপ ছড়াচ্ছে আন্দোলনে। এমন এক পরিস্থিতে চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, বগুড়া, রংপুর ও রাজশাহীতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

ডেস্ক/ইবিটাইমস/ এনএল/আরএন

জনপ্রিয়

দেশের মধ্যে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তারা গুপ্ত – সিরাজগঞ্জে তারেক রহমান

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজ বন্ধ

আপডেটের সময় ০৭:৪৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪