ভিয়েনা ০৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন

দুর্নীতি করে কিছু কর্মকর্তা বদনাম হয় সবার: মন্ত্রিপরিষদ সচিব

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৫২:৪৯ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪
  • ৪০ সময় দেখুন

ইবিটাইমস, ঢাকা: দুর্নীতিতে জড়িতদের কোনো সহানুভূতি দেখানো হবে না বলে মন্তব্য করেছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। তিনি বলেছেন, দুর্নীতির সঙ্গে যারা জড়িত, তাদের বিষয়ে কোনো সহানুভূতি দেখানো হবে না এবং দেখানো হচ্ছেও না। এটি গুরুত্ব দিয়ে অনুসরণ করা হচ্ছে।

সোমবার (১ জুলাই) মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। সরকারি কর্মচারীদের দুর্নীতি নিয়ে এখন সর্বত্র আলোচনা হচ্ছে। প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তা হিসেবে এ বিষয়ে তাঁর বক্তব্য জানতে চান সাংবাদিকরা।

এ সময় মন্ত্রিপরিষদ সচিব বলেন, জনপ্রশাসনের সব কর্মকর্তা দুর্নীতি করেন না। একটি অফিসের সবাই কি দুর্নীতিবাজ হয় কখনও? হাতেগোনা কয়েকজন দুর্নীতি করে এবং ওই কয়েকজনের জন্য বাকি সবাই বিব্রত হয়। দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ এলে নানাভাবে তাদের বিচারের মুখোমুখি করা হচ্ছে।

তিনি আরও বলেন, যারা খুবই দুষ্ট চিন্তার মানসিকতার, দুষ্ট বুদ্ধির মানসিকতার, তারা এই কাজগুলো (দুর্নীতি) করতে চান। যখনই এসব বিষয় নজরে আসে, সরকারের তরফ থেকে কোনো প্রশ্রয় দেওয়া হচ্ছে না। সরকারের সব যন্ত্র, প্রশাসন যন্ত্র দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে কখনও কোনো রকমের বাধা কিংবা প্রশ্ন উত্থাপন করেনি। সরকারের সব মেকানিজম দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সব সময়ই সহযোগিতা করছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বলেছেন, ‘মন্ত্রণালয়গুলো দুর্নীতির দেরাজ খুলে বসেছে, দুর্নীতির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।’ এ বিষয়ে মতামত জানতে চাইলে মাহবুব হোসেন বলেন, মন্ত্রণালয়ের সচিবরা এ বিষয়ে ভালো জবাব দিতে পারবেন। দুর্নীতির অভিযোগ এলে নানাভাবে তাদের বিচারের মুখোমুখি করা হচ্ছে। আমার কাছে এই তথ্য নেই যে, কারও বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ হওয়ার পরও তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এ রকম আমার নজরে এলে আমি আবার তদন্তের ব্যবস্থা করব।

ঢাকা/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দুর্নীতি করে কিছু কর্মকর্তা বদনাম হয় সবার: মন্ত্রিপরিষদ সচিব

আপডেটের সময় ০৮:৫২:৪৯ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪